২৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে সেনাবাহিনীর পিকআপে ট্রাকের ধাক্কা, আহত ৯

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে সেনাবাহিনীর একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়িই রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় সেনাবাহিনীর আট সদস্য ও ট্রাকের হেলপার আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে মোহনপুর উপজেলার বাকশিমইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ   বাজেটোত্তর সংবাদ সম্মেলন

তিনি জানান, সেনাবাহিনীর ক্যাম্প বাকশিমইল গ্রামেই অবস্থিত। রাতের টহল শেষে দুটি পিকআপ ক্যাম্পে প্রবেশ করছিল। এ সময় একটি পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। ধাক্কার পর সেনাবাহিনীর পিকআপ ও ট্রাক দুটিই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।

ওসি আরও জানান, দুর্ঘটনায় আহত আট সেনাসদস্য ও ট্রাকের হেলপারকে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠিয়েছে। আহত সেনাসদস্যদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুনঃ   সীমান্তে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

তিনি বলেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি এখনও খাদে পড়ে আছে। সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার থানায় এলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST