২৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দেবের ‘ধূমকেতু’ ব্যস্ততার মাঝে অসুস্থ হয়ে পড়লেন রুক্মিণী

অনলাইন ডেস্ক : ওপার বাংলায় মুক্তি পেয়েছে দেব ও শুভশ্রীর সিনেমা ‘ধূমকেতু’। এ সিনেমা কেন্দ্র করে ফের একসঙ্গে উঠে আসে এই জুটির পুরোনো প্রেম প্রসঙ্গ। যদিও এসব নিয়ে চিন্তিত নন দেবের প্রেমিকা ও নায়িকা রুক্মিণী মৈত্র। বরং, তাদের সম্পর্ক এখনও আগের মতোই অটুট- জানিয়েছেন রুক্মিণী।

সপ্তাহখানেক হলো প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ধূমকেতু’। এমন সময়ে সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন দেব। এরই মধ্যে শোনা গেল রুক্মিণীর অসুস্থতার খবর; ভাইরাল জ্বরে ভুগছেন এই নায়িকা।

আরও পড়ুনঃ   ‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না’-মেহজাবীন

কয়েক মাস আগেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রুক্মিণী। এরই মধ্যে সামাজিক মাধ্যমে জানালেন নিজের অসুস্থতার খবর। নিজের একটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে নায়িকা জানালেন, তার ১০২ ডিগ্রি জ্বর; তার ছবিতেও ভেসে ওঠে অসুস্থতা।

ইদানিং কলকাতার চেয়ে মুম্বাইতেই বেশি সময় কাটান রুক্মিণী। সেখানে তিনি একটি ওয়ার্কশপে অংশ নিচ্ছেন, আবার বিজ্ঞাপন ও মডেলিংয়ের কাজও করছেন। সম্প্রতি মুম্বাই থেকে কলকাতা ফিরেছেন তিনি। আবহাওয়ার তারতম্যের কারণে ভাইরাল জ্বরের শিকার হতে পারেন রুক্মিণী, মন্তব্যঘরে এমনই মত তার ভক্তদের।

আরও পড়ুনঃ   গিল অতীত, নতুন যে অভিনেতার সঙ্গে ডেট করছেন শচীনকন্যা

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ সিনেমার পর আর বড়পর্দায় দেখা যায়নি তাকে। তবে শোনা যাচ্ছে, তিনি এখন একাধিক নতুন চিত্রনাট্য পড়ছেন। খুব শিগগিরই আবার নতুন চরিত্রে দর্শকদের সামনে ফিরতে পারেন রুক্মিণী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST