১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আইপিএলে চ্যাম্পিয়ন হয়েও আয় কমেছে বেঙ্গালুরুর

অনলাইন ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। টুর্নামেন্টটির ইতিহাসে এবারই প্রথম শিরোপার স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল। তবে এবার শিরোপা জিতলেও দলটির আয় কমেছে।

বেঙ্গালুরু ছাড়াও ২০২৫ অর্থবছরে গত বছরের তুলনায় আয় কমেছে মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসেরও। ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫ শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ানসের মালিকানা প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়াউইন স্পোর্টস। ২০২৫ অর্থবছরে ইন্ডিয়াউইন স্পোর্টস মুনাফা করেছে ৮৪ কোটি রুপি, যা ২০২৪ অর্থবছরে ছিল ১০৯ কোটি রুপি। তাদের বাৎসরিক আয় ৭৩৭ কোটি রুপি থেকে ৬৯৭ কোটি রুপিতে নেমে গেছে।

আরও পড়ুনঃ   তামিমের প্রশংসায় পঞ্চমুখ ইংল্যান্ডের ক্রিকেটার

ভারতে অর্থবছর গণনা করা হয় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। তাই আইপিএলের একটি আসর দুটি অর্থবছরের মধ্যে পড়ে। মূলত চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হিসাব করা হয়েছে। এতে দেখা যায় টুর্নামেন্টে অংশ নেওয়া তিনটি দলের রাজস্ব কমেছে।

আরও পড়ুনঃ   অধিকার সচেতন নাগরিকই ন্যায়ভিত্তিক সমাজ গঠনের মূল শক্তি

এই হিসাবের মধ্যে একই মালিকানায় থাকায় অন্যান্য লিগের ফ্র্যাঞ্চাইজি দলের আয়ও ধরা হয়েছে। ইন্ডিয়াউইনের মতো পরিস্থিতি আরসিবির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এবং লক্ষ্ণৌর মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসেরও।

২০২৪ সালে শেষ হওয়া অর্থবছরে বেঙ্গালুরুর আয় ছিল ৬৪৯ কোটি রুপি। ২০২৫ সালে শেষ হওয়া অর্থবছরে আরসিবি আয় করেছে ৫১৪ কোটি রুপি, যা আগের বছরের চেয়ে ১৩৫ কোটি কম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST