১৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীতে রি-জেন প্রজেক্টের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সজল মাহমুদ, রাজশাহী : রাজশাহী সিটি কর্পোরেশনের সরিত দত্ত গুপ্ত কনফারেন্স রুমে আজ সকাল ১১টায় অনুষ্ঠিত হলো “রি-জেন প্রজেক্ট”-এর অবহিতকরণ সভা। সভায় সিটি কর্পোরেশন, পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন এনজিও, সিডিসি সভাপতি ও গণমাধ্যমকর্মীসহ ৫০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোঃ রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিও শেখ মোঃ মামুন এবং প্রধান গবেষণা কর্মকর্তা জনাব মোঃ মাহবুবুর রহমান। ডাসকো ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডিরেক্টর (গভর্নেন্স অ্যান্ড হিউম্যান রাইটস) জাহাঙ্গীর আলম এবং প্রকল্প ফোকাল মদন দাস। এছাড়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাসমিনা খাতুন, বিভিন্ন এনজিও প্রতিনিধি ও ছাত্র সমন্বয়ক মোঃ সোহাগ সরদার সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ   রাজশাহীতে পদ্মার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, টি-বাঁধে চলাচল বন্ধ

সভায় বক্তারা বলেন, ক্লাইমেট ব্রীজ ফান্ড ও ডাসকো ফাউন্ডেশনের সহায়তায় বাস্তবায়িতব্য এই প্রকল্প রাজশাহী সিটি কর্পোরেশনের জলবায়ু অভিবাসী ও নিম্নআয়ের জনগোষ্ঠীর জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রাথমিকভাবে ৫, ২১ ও ২৮ নম্বর ওয়ার্ডের তিনটি বসতিতে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, যেখানে প্রায় ৩ হাজার ৭৩ জন মানুষ সরাসরি সুবিধাভোগী হবেন।

স্বাগত বক্তব্যে প্রধান গবেষণা কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান বলেন, প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়ন ও টেকসই সেবা নিশ্চিত করা।

প্রধান অতিথির বক্তব্যে সিইও মোঃ রেজাউল করিম বলেন—“রি-জেন প্রজেক্টের আওতায় টয়লেট নির্মাণ, সাবমারসিবল পাম্প স্থাপন, ঘরবাড়ি পুনঃনির্মাণসহ যেসব কাজ হবে, তা মানসম্মত ও দীর্ঘমেয়াদে ব্যবহারযোগ্য হতে হবে। পাশাপাশি অন্যান্য এনজিওর সঙ্গে সমন্বয় করে কাজ করলে আরও বেশি মানুষ উপকৃত হবেন।”

আরও পড়ুনঃ   উন্মুক্ত জলাশয়ে অবাধ মাছ আহরণ নিশ্চিত করবে সরকার : মৎস্য প্রতিমন্ত্রী

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোসাঃ তাসমিনা খাতুন বলেন—
“এই প্রকল্প জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখবে। প্রকল্প কর্মকর্তারা যোগাযোগ করলে পরিবেশ অধিদপ্তরও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে।”

উল্লেখ্য, ব্র্যাকের ক্লাইমেট ব্রীজ ফান্ড (সিবিএফ) দেশের ৩টি সিটি কর্পোরেশন ও ২টি পৌরসভায় জলবায়ু অভিবাসীদের জীবনমান উন্নয়নে কাজ করছে। জলবায়ুজনিত ক্ষতি মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি করাই এসব প্রকল্পের মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST