১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

উইজডেন প্রকাশিত শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের দুটিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক : ‘ক্রিকেটের বাইবেল’খ্যাত মর্যাদাপূর্ণ ম্যাগাজিন উইজডেন একবিংশ শতাব্দীর সেরা ১৫টি টেস্ট সিরিজের তালিকা প্রকাশ করেছে। যেখানে জায়গা পেয়েছে বাংলাদেশের দুটি স্মরণীয় সিরিজ। এর একটিতে বাংলাদেশ জিতলেও অন্যটিতে আছে হারের দুঃখ।

উইজডেনের একবিংশ শতাব্দীর সেরা টেস্ট সিরিজের তালিকায় ১৫ নম্বরে রয়েছে ২০১৬ সালের বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজ। এছাড়া ২০২১ সালে কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশের মাটিতে হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজটি তালিকার ৭ম স্থানে রয়েছে।

২০১৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে তরুণ স্পিনার মেহেদী হাসান মিরাজের অভিষেক হয়েছিল। চট্টগ্রামে প্রথম টেস্টে সাব্বির রহমানের লড়াইয়ের পরেও হেরে যায় বাংলাদেশ। তবে মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজের দুর্দান্ত নৈপুণ্যে জয় হয়েছিল টাইগারদেরই।

আরও পড়ুনঃ   বেইলি রোডে প্রাণহানির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রীর শোক

সেই ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে বিনা উইকেটে ১০০ রান থেকে ১৬৪ রান তুলতেই গুঁটিয়ে গিয়েছিল ইংলিশরা। সেই ইনিংসে মিরাজ নিয়েছিলেন ৬ উইকেট, বাকি চারটি নিয়েছিলেন সাকিব আল হাসান। বাংলাদেশ পায় ১০৮ রানের ঐতিহাসিক জয়।

এদিকে ২০২১ সালে কোভিড-পরবর্তী সময়ে বাংলাদেশ সফরে আসে ওয়েস্ট ইন্ডিজ। অনেকে ভেবেছিল, দুর্বল স্কোয়াড নিয়ে আসা ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সিরিজ জেতা সম্ভব নয়। তবে ক্যারিবিয়ানরা টেস্ট সিরিজটি ২-০ ব্যবধানে জিতে নেয়। এটি রয়েছে একবিংশ শতাব্দীর সেরা ১৫ টেস্ট সিরিজের তালিকায় ৭ম স্থানে।

চট্টগ্রাম টেস্টে কাইল মেয়ার্সের বিখ্যাত ২১০ রানের হার না মানা ইনিংসে ৩ উইকেটের অবিশ্বাস্য জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। মিরপুরে দ্বিতীয় টেস্টেও দারুণ লড়াই করে দুই দল, তবুও শেষ হাসি হাসে ক্যারিবিয়ানরা। আর তাতে সিরিজ ২-০ ব্যবধানে জিতে নেয় দলটি।

আরও পড়ুনঃ   ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

সর্বশেষ অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফিতে ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার ২-২ ব্যবধানে ড্র হওয়া পাঁচ ম্যাচের টেস্ট সিরিজকে এই তালিকার ৫ নম্বরে রেখেছে উইজডেন। ২০২৩ সালে অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ডের মধ্যকার সর্বশেষ অ্যাশেজও ২-২ ব্যবধানে ড্র হয়। এটিকে রাখা হয়েছে ৪ নম্বরে।

একুশ শতকের সেরা সিরিজ হিসেবে বিবেচিত হয়েছে ২০২০-২১ মৌসুমে ভারতের অস্ট্রেলিয়া সফর। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে মাত্র ৩৬ রানে অলআউট হওয়ার পরও ভারত ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়, যা উইজডেনের মতে প্রত্যাবর্তনের সবচেয়ে সুন্দর গল্প।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১০

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১১

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১২

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৩

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৪

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

১৫

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১৬

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০

Design & Developed by: BD IT HOST