১৩ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

সিপিএল খেলতে নামছেন সাকিব, ভিভ রিচার্ডসের সঙ্গে সাক্ষাতের অপেক্ষা

অনলাইন ডেস্ক : বছরখানেক ধরে জাতীয় দলের বাইরে আছেন সাকিব আল হাসান। এমনকি তার আন্তর্জাতিক ক্যারিয়ার আর লম্বা করতে পারবেন কি না সেই অনিশ্চয়তাও আছে। তবে বিদেশি লিগে নিয়মিত খেলছেন সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে সিপিএল খেলতে ওয়েস্ট ইন্ডিজে অবস্থান করছেন সাকিব। অ্যান্টিগার প্রকাশিত এক ভিডিওতে সাকিব জানান, ওয়েস্ট ইন্ডিজে ফিরতে পেরে তার ভালো লাগছে।

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক বলেন, ‘এখানে (ওয়েস্ট ইন্ডিজ) ফিরতে পেরে ভালো লাগছে। আমি অ্যান্টিগা দলে যোগ দিলাম, তারা আমাকে দলে নেওয়ায় আমি বেশ রোমাঞ্চিত এবং সিপিএলে খেলতে মুখিয়ে আছি। আমি বেশ কয়েকটা দলের হয়ে সিপিএলে খেলেছি। আশা করছি এটা আমার তৃতীয় (মূলত ষষ্ঠ আসর) বছর হবে।’

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন প্রধানমন্ত্রীর

এবার প্রথমবার অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্সে নাম লেখালেন সাকিব। নিজের দল ও টিম ম্যানেজমেন্ট নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয় আমরা ভালো একটা দল পেয়েছি। শুধু মাঠের ভেতরে না মাঠের বাইরের দিক থেকেও এটি ভালো দল। আপনি পল নিক্সন, স্যার কার্টলি অ্যামব্রোসের কথা বললেন। তাদের মতো মানুষরা ড্রেসিংরুম শেয়ার করবে। আমাদের দলে তরুণ ও অভিজ্ঞতার একটা মিশেল আছে। আমরা যদি এটাকে কাজে লাগাতে পারি তাহলে ভালো একটা টুর্নামেন্ট হবে।’

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে বন্যার্তদের সহযোগিতার জন্য ১৫ লক্ষ টাকার অনুদান

স্যার ভিভ রিচার্ডসের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছেন সাকিব, ‘আপনি ক্যারিবিয়ানদের দিকে তাকালে অনেক গ্রেট ক্রিকেটারদের পাবেন। স্যার ভিভিয়ান রিচার্ডস তাদের একজন। তার নামের মাঠে খেলাটা অবশ্যই স্পেশাল। আশা করছি তাঁর সঙ্গে দেখা হবে। সে আমাদের ড্রেসিংরুমে আসবে এবং তার অভিজ্ঞতাগুলো শেয়ার করবে।’

প্রসঙ্গত, আগামী শুক্রবার (১৫ আগস্ট) থেকে পর্দা উঠবে সিপিএলের ত্রয়োদশ আসরের। উদ্বোধনী ম্যাচেই সাকিবের অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকন্স লড়বে সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টসের। বাংলাদেশ সময় ভোর ৫টায় ম্যাচটি শুরু হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীরতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

তানোরে তিন কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, বসছে ১০৬৯ শিক্ষার্থী

পুঠিয়ায় তেল নেওয়া নিয়ে বিশৃঙ্খলা করায়, ছাত্রদল নেতা দিলেন মুসলেকা

শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

বাড়তে পারে জ্বালানি তেলের দাম

আরএমপির ১১ পুলিশ কর্মকর্তাকে বদলি

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষ্যে বিভাগীয় অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শিশু আদিব হত্যার বিচার ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

নিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

১০

গোদাগাড়ীর ঘাটে ডিজেল সংকটে নৌকা চলাচল বন্ধের পথে

১১

বাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসক

১২

নগরীতে অটোরিক্সা ছিনতাইকালে গ্রেপ্তার ২

১৩

নিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১

১৪

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ

১৫

দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুন

১৬

হাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

১৭

নগরীতে ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে : রাসিক প্রশাসক

১৮

৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার-সংসদে প্রধানমন্ত্রী

১৯

পুঠিয়ায় বর্ণিল আয়োজনে নববর্ষ উদযাপন, শোভাযাত্রায় জনসম্পৃক্ততা চোখে পড়ার মতো

২০

Design & Developed by: BD IT HOST