১২ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তিনির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি।’ দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‍্যালি, আলোচনা সভা, শপথ বাক্য পাঠ, যুব ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

সকাল সাড়ে ১০ টায় যুব র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে যুব সমাবেশ ও আলোচনা সভা শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস, এম কামরুজ্জামান।

আরও পড়ুনঃ   সালিসি বৈঠকে ডিভোর্সের পরদিন মিলল গৃহবধূর মরদেহ

এ সময় আরো উপস্হিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল লতিফ, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার, আইসিটি কর্মকর্তা রাসেল রানা প্রমুখ।

আরও পড়ুনঃ   রোগীর স্বজনদের হামলায় আইসিইউতে চিকিৎসক

আলোচনা সভায় বক্তারা বলেন, যুব সমাজকে আরো প্রযুক্তি নির্ভর ও গতিশীল করে তুলতে পারলে দেশকে সমৃদ্ধশীল করার ব্যাপারে মূল ভূমিকা রাখতে পারবে।
উপস্থিত যুবাদের শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

আলোচনা সভা শেষে যুবকদের মধ্যে ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST