১১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বর্ষসেরা ফুটবলার হলেন রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে যাওয়া মিডফিল্ডার

অনলাইন ডেস্ক : চলতি মৌসুমে রেকর্ড পারিশ্রমিকে লিভারপুলে পাড়ি জমিয়েছেন ফ্লোরিয়ান ভির্টজ। ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর আগেই তিনি পেয়েছেন প্রেরণার বড় রসদ। জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছেন তরুণ এই মিডফিল্ডার। ১৯৬০ সাল থেকে জার্মানির বর্ষসেরার পুরস্কার দেওয়া হচ্ছে। যা সর্বোচ্চ চারবার জিতেছেন কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার।

গতবারসহ দুইবারের জার্মান বর্ষসেরা রিয়াল মাদ্রিদ কিংবদন্তি টনি ক্রুস বিজয়ী হিসেবে ভির্টজের নাম ঘোষণা করেন। উচ্ছ্বসিত কণ্ঠে তিনি নতুন বিজয়ীকে বলেছেন, “তোমার চেয়ে বেশি যোগ্য উত্তরসূরী আর কাউকে ভাবতেও পারি না।”

গত মৌসুমে বায়ার লেভারকুজেন খুব ভালো করতে না পারলেও মৌসুমজুড়ে ভির্টজের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। আগের মৌসুমের ধারাবাহিকতা ধরে রেখে ম্যাচের পর ম্যাচ আলো ছড়ান তিনি। জাতীয় দলের হয়েও ছিলেন সমান উজ্জ্বল। উয়েফা নেশন্স লিগে জার্মানি সেমিফাইনালে হেরে গেলেও আসরের সেরা পারফরমাদের একজন ছিলেন এই মিডফিল্ডার।

আরও পড়ুনঃ   সপ্তম দিনে ৪৩ জনের আপিল নিষ্পত্তি,মঞ্জুর ১৮

জার্মানির বর্ষসেরার লড়াইয়ে ভির্টজের ধারেকাছে যেতে পারেননি কেউ। ১৯১ ভোট পেয়ে সেরা হয়েছেন তিনি। দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের মাইকেল ওলিসের ভোট ৮১টি। এছাড়া ৭১ ভোট পেয়েছেন স্টুটগার্টের নিক ভোল্টেমেড, মৌসুম শেষে বায়ার্নে ২৫ বছরের অধ্যায়ের সমাপ্তি টানা থমাস মুলারের ভোট ৭০টি।

আরও পড়ুনঃ   বিশ্বকাপ জার্সি উন্মোচন কবে, যা বললেন জালাল ইউনুস

এবার বর্ষসেরা কোচের খেতাব জিতেছেন এসসি ফ্রাইবার্কের জুলিয়ান শুস্টার। প্রধান কোচ হিসেবে ক্যারিয়ারের প্রথম মৌসুমেই এই স্বীকৃতি পেলেন ৪০ বছর বয়সী সাবেক এই মিডফিল্ডার। তার কোচিংয়ে এবার বুন্দেসলিগায় পঞ্চম হয়ে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ফ্রাইবুর্গ। আগের মৌসুমে লিগে তারা ছিল ১০ নম্বরে।

বর্ষসেরা কোচের স্বীকৃতি দেওয়া হচ্ছে ২০০২ সাল থেকে। সর্বোচ্চ তিনবার করে এটি জিতেছেন ইয়ুর্গেন ক্লপ ও ফেলিক্স মাগাথ। ৬০৮ ভোট করে পেয়ে যৌথভাবে মেয়েদের বর্ষসেরা জুলিয়া গুভিন ও আন-কাতরিন বের্গার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST