১০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ রিং জাল ধ্বংস

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে মৎস্য ও পশুখাদ্য আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ৩০টি চায়না দুয়ারী রিং জাল আটক করে পুড়িয়ে ধ্বংস করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে উপজেলার আংরার বিলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিনের দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধু পরিবারের নিরাপত্তার আইন বাতিল করল অন্তর্বর্তী সরকার

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম, ক্ষেত্র সহকারী মিজানুর রহমান ও থানার সহকারী উপ-পরিদর্শক রাজু প্রমুখ। অভিযানে আটককৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা তানজিমুল ইসলাম বলেন, অবৈধ রিং জাল ব্যবহারে দেশীয় প্রজাতির মাছের প্রজনন মারাত্মকভাবে ব্যাহত হয়। এর ফলে শুধু মাছ নয়, অন্যান্য জলজ প্রাণীরও ক্ষতি হয়। আমাদের অভিযান অব্যাহত থাকবে, যাতে মৎস্য সম্পদ রক্ষা পায়।

আরও পড়ুনঃ   সংবিধানের চতুর্থ সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট

তিনি আরও জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে সকল জেলেদের আইনের প্রতি সচেতন হতে হবে এবং নিষিদ্ধ সময় মাছ ধরা ও নিষিদ্ধ জাল ব্যবহার থেকে বিরত থাকতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে : শিক্ষামন্ত্রী

১

ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন : স্বরাষ্ট্রমন্ত্রী

২

ফুটপাত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিনোদপুর বাজার পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

রেড ক্রিসেন্ট সোসাইটি রাজশাহী সিটি ইউনিটের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

৪

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

৫

রাজশাহী বোর্ডে ৩৯ কলেজের কেউ পাস করেননি

৬

রাজশাহী বোর্ডে এইচএসসির পাসের হার ৪৫.০৬ শতাংশ

৭

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে উৎপাদন শুরু

৮

‘আওয়ামীলীগ কেবল দুইভাগ হইছে’, ‘পলাতক লীগ’ ‘আরেকভাগ ননপলাতক লীগ’ : এমপি বাবুল

৯

নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

১০

নগরীতে নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার, মাদকদ্রব্য উদ্ধার

১১

আজকের পৃথিবীতে জোর যার মুল্লুক তার : প্রধান বিচারপতি

১২

চারঘাটে ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

১৩

পার্সেলে আনা হলো ২৮ কেজি গাঁজা, মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নির্মাণাধীন কাজীহাটা নতুন জামে মসজিদ পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

১৫

জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের ‘জুনিয়র বন্ধু’ দ্বীপকে হেফাজতে নিল পিবিআই

১৬

বিজয়ের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় মির্জা ফয়সল আমীন

১৭

জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

১৮

যান্ত্রিক ত্রুটি সারিয়ে ৫ ঘণ্টা পর ঢাকার উদ্দেশে প্রধানমন্ত্রীর ফ্লাইট

১৯

রাজশাহীতে বাড়ির ছাদে কৃষককে ছুরিকাঘাতে হত্যা

২০

Design & Developed by: BD IT HOST