৯ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতকে ৭৩ রানে অলআউট করে বড় জয় অস্ট্রেলিয়ার

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার মাটিতে টি-টোয়েন্টি সিরিজ ভালো যাচ্ছে না ভারত ‘এ’ নারী দলের। প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও অস্ট্রেলিয়া ‘এ’ নারী দলের কাছে হেরেছে তারা। ১১৪ রানে হারের ম্যাচে মাত্র ৭৩ রানে অল আউট হয়েছে শেফালি বর্মারা।

‘এ’ দলের ম্যাচ হওয়ায় ভারতের অনেক তারকা ক্রিকেটারই দলে ছিলেন না। বোলিং আক্রমণেও ছিল ঘাটতি। দলের অধিনায়ক ছিলেন রাধা যাদব। অস্ট্রেলিয়া দলও এভাবেই একাদশ সাজিয়েছে। অ্যালিসা হিলি খেললেও অধিনায়ক ছিলেন নিকোল ফালটুম।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৭ রান করে অস্ট্রেলিয়া ‘এ’। হিলি ৪৪ বলে ৭০ রান করেন। অপর ওপেনার টাহিলা উইলসন করেন ৪৩ রান। প্রেমা রাওয়াত ছাড়া ভারতের কোনো বোলার উবিধা করতে পারেননি। অধিনায়ক রাধা ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। প্রেমা ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ১ উইকেট।

আরও পড়ুনঃ   বৃদ্ধাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিল শাহমখদুম থানা পুলিশ

জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার উমা ছেত্রী ডাক মেরে আউট হন। রিচা না খেলায় প্রথম একাদশে খেলেছেন উমা। পরের ওভারে ৩ রান করে ফেরেন শেফালি। এই দলে তিনিই সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। রান তাড়া করার দায়িত্ব তার কাঁধে ছিল। কিন্তু আরও এক বার ব্যর্থ শেফালি।

আরও পড়ুনঃ   রাজশাহী বিভাগের ‘সেরা ৫ ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ নির্বাচিত

নিয়মিত বিরতিতে উইকেট পড়ায় য়ার ম্যাচে ফিরতে পারেনি ভারত। ১১ জনের মধ্যে ভারতের দুই ব্যাটার দুই অঙ্কে পৌঁছেছেন। বৃন্দা দীনেশ ২১ ও শেষ দিকে মিন্নু মণি ২০ রান করেছেন। এ ছাড়া আর কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।

অস্ট্রেলিয়ার হয়ে বল হাতে ৩ ওভারে ৭ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন কিম গার্থ। শেষ পর্যন্ত ১৫.১ ওভারে ৭৩ রানে অল আউট হয়ে যায় ভারত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST