৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় মামলা, আটক ৫

অনলাইন ডেস্ক : গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) সকালে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান গণমাধ্যমকে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে তাদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে গ্রেপ্তার দেখানো হবে। তুহিনের বড় ভাই মো. সেলিম অজ্ঞাত আসামি করে বাসন থানায় হত্যা মামলাটি করেছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরীর ব্যস্ততম চান্দনা চৌরাস্তা মোড়ের মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে নৃশংসভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ৬ কেজি ৫০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশ জানায়, ঘটনার সময় কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে এক ব্যক্তিকে ধাওয়া করছিল। তুহিন ওই ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করছিলেন। বিষয়টি লক্ষ্য করে সন্ত্রাসীরা তাকে ধাওয়া করে এক পর্যায়ে কুপিয়ে হত্যা করে। ঘটনাস্থলের একটি দোকানের সিসিটিভি ফুটেজে পুরো দৃশ্য ধরা পড়ে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিসি) রবিউল হাসান বলেন, ‘সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যার আগমুহূর্তের দৃশ্য সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে। এতে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের কয়েকজন সদস্যকে দেশীয় অস্ত্র হাতে এক ব্যক্তিকে ধাওয়া করতে দেখা যায়। পেছন থেকে সেই দৃশ্য মোবাইলে ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। ধারণা করা হচ্ছে, ভিডিও করায় তাকেই টার্গেট করে হত্যা করা হয়েছে।’

আরও পড়ুনঃ   নগরীতে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১

ঘটনার পরপরই এই নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছে সাধারণ মানুষ। বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন এবং হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রুয়েটে ফায়ার সেফটি এডুকেশন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

১০

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১১

জেলা পরিষদ প্রশাসককে কমেলা হক ডিগ্রি কলেজের ফুলেল শুভেচ্ছা

১২

রাজশাহী কোর্ট একাডেমিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

১৩

নগরীতে পৈতৃক সম্পত্তির বিরোধে হত্যাচেষ্টার অভিযোগ, হাসপাতালে আহত বয়েজ উদ্দিন

১৪

বিশ্ব তামাকমুক্ত দিবসের দাবি : ধূমপায়ীদের চাকুরিতে অযোগ্য বিবেচনার

১৫

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মৌলভীবাজারের পথে প্রধানমন্ত্রী

১৭

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক মেসির, আর্জেন্টিনার উড়ন্ত সূচনা

১৮

আর্জেন্টিনা-আলজেরিয়া ম্যাচে জিতবে কে? কী বলছে সুপার কম্পিউটার?

১৯

মন চাইলেই বৈশ্বিক জ্বালানি পথ বন্ধ করতে পারে ইরান

২০

Design & Developed by: BD IT HOST