৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ক্রিকেট ছেড়ে গলফ, ছেড়েছিলেন দেশও; ফের মাঠে জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক

অনলাইন ডেস্ক : আচমকা ক্রিকেট ছেড়ে গলফে নাম লিখিয়েছিলেন গ্রায়েম ক্রিমার, ছেড়েছিলেন দেশও। তবে শেষ পর্যন্ত থিতু হতে পারেননি। দীর্ঘ বিরতির পর আবারও ঘরোয়া ক্রিকেটে খেলে বাইশগজে ফিরেছেন জিম্বাবুয়ের সাবেক এই অধিনায়ক। ৩৮ বছর বয়সী এই লেগ স্পিনার শিগগিরই জাতীয় দলে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন ক্রিমার। ২০১৮ সালের মার্চে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন। এরপর তিনি ক্রিকেট থেকে বিরতি নিয়ে পেশা পরিবর্তন করে গলফে মনোযোগী হন এবং পরিবারসহ সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমান। যেখানে তার স্ত্রী একজন এয়ার পাইলট হিসেবে কর্মরত।

সম্প্রতি জিম্বাবুয়েতে ৪৫ ওভারের ঘরোয়া টুর্নামেন্ট ন্যাশনাল প্রিমিয়ার লিগে খেলছেন ক্রিমার। যেখানে তিনি চ্যাম্পিয়ন দল টাকাশিঙ্গা প্যাট্রিয়টস ক্রিকেট ক্লাবের হয়ে খেলছেন। দুই ম্যাচ শেষে টুর্নামেন্টের শীর্ষ উইকেটশিকারীও এখন ক্রিমার। সর্বশেষ ম্যাচে ৪৩ রানে ৪ উইকেট নিয়ে নিজের পুরনো ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছেন।

আরও পড়ুনঃ   আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ম্যাচ শেষে গণমাধ্যমকে ক্রিমার বলছিলেন, ‘আবার ফিরে আসাটা দুর্দান্ত অনুভূতি। টাকাশিঙ্গার মতো একটি সম্মানজনক ক্লাব আমাকে দলে দারুণভাবে গ্রহণ করেছে। শুরুটা দারুণ হয়েছে, আমি খুবই খুশি।’ একই ম্যাচে জিম্বাবুয়ের আরেক সাবেক অধিনায়ক ব্রেন্ডন টেলরও মাঠে নামেন, যিনি সম্প্রতি সাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। তিনি করেন ৬১ রান। ক্রিমার বলেন,“আমি আর ব্রেন্ডন অনেক ঘনিষ্ঠ বন্ধু। আবার তার সঙ্গে মাঠে থাকা দারুণ এক অভিজ্ঞতা। আমরা একসঙ্গে অনেক ক্রিকেট খেলেছি, তাই একে অপরকে বুঝতে সুবিধা হয়।”

আরও পড়ুনঃ   বাংলাদেশি ব্যাটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে প্রশ্ন তুললেন আকরাম

ক্রিমার আবারও জিম্বাবুয়ের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পাওয়ার জন্য বিবেচনায় আছেন। ইএসপিএনক্রিকইনফো নিশ্চিত করেছে, তিনি এখন জাতীয় দলের বিবেচনায় আছেন এবং আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ আফ্রিকা আঞ্চলিক বাছাইপর্বে অংশ নিতে পারেন। এই বাছাইপর্বে অংশ নেবে ৮টি দল, যেখান থেকে শীর্ষ দুইটি দল মূল বিশ্বকাপে খেলার সুযোগ পাবে।

ক্রিমার ও টেলরের মতো অভিজ্ঞদের প্রত্যাবর্তন প্রমাণ করে, ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ (যা জিম্বাবুয়ে যৌথভাবে আয়োজন করবে) সামনে রেখে জিম্বাবুয়ে ক্রিকেট এখন পূর্ণ মনোযোগ দিয়ে দল গঠন করছে। উল্লেখযোগ্যভাবে, জিম্বাবুয়ে সর্বশেষ ২০১৫ সালের ওয়ানডে বিশ্বকাপে অংশ নিয়েছিল এবং সাম্প্রতিক টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে উগান্ডার কাছে হেরে বাদ পড়েছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাঘা উপজেলা ও পৌর জামায়াতের নতুন কমিটি গঠিত

১

নগরীতে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

২

নগরীতে সোলার বিদ্যুৎ স্থাপনে নেসকো রাসিকের মতবিনিময়

৩

বাঘায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

৪

রাজশাহী খ্রীষ্টিয়ান মিশন হাসপাতালের শতবর্ষ পূর্তি উদযাপন

৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৬

নগরীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

৭

পাবনার শীর্ষ সন্ত্রাসী আরিফ রাজশাহীতে গ্রেপ্তার

৮

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম চালান

৯

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকাসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন

১০

সরকার কাউকে বিনা চিকিৎসায় মরতে দেবে না : স্বাস্থ্যমন্ত্রী

১১

নাচোলে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন

১২

নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

১৩

পবায় পশু হাসপাতালে অপারেশন থিয়েটার নির্মাণের উদ্যোগ

১৪

কৃষকের উন্নয়নে বিএমডিএর কার্যক্রম বাড়ানোর তাগিদ

১৫

গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

১৬

প্রচলিত আইন ও প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে : তথ্যমন্ত্রী

১৭

নিয়ামতপুরে যুগ্ম সচিবের খাল খনন পাইলট প্রকল্পের স্থান পরিদর্শন

১৮

রাজশাহীতে নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিল, পুলিশের মামলা

১৯

রাজশাহী জেলার শ্রেষ্ঠ (ওসি) নির্বাচিত বাঘা থানার সেরাজুল হক

২০

Design & Developed by: BD IT HOST