৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

দুর্গাপুরে শিক্ষা-উন্নয়ন-মানবিকতায় জেলা প্রশাসক আফিয়া

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : রাজশাহীর দুর্গাপুরে শিক্ষা, উন্নয়ন ও মানবিক কার্যক্রমে ভরপুর একটি ব্যতিক্রমধর্মী দিন কাটিয়েছেন জেলা প্রশাসক আফিয়া আখতার। শিক্ষা প্রতিষ্ঠান, পৌরসভা, ইউনিয়ন পরিষদ এবং সরকারি বিভিন্ন দপ্তর পরিদর্শনের পাশাপাশি তিনি উদ্বোধন করেছেন ‘জ্ঞাণ পিঁড়ি’ নামের একটি গ্রন্থাগার। পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে এক অসহায় ভিক্ষুককে দিয়েছেন একটি দোকানঘর।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে দুর্গাপুর উপজেলা পরিষদ চত্বরে পৌঁছালে জেলা প্রশাসককে ফুল দিয়ে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন। এরপর তিনি শুরু করেন দিনব্যাপী পরিদর্শন কর্মসূচি।

প্রথমে তিনি লক্ষণখলসী সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচুবাড়ী উচ্চ বিদ্যালয়, দেবিপুর উচ্চ বিদ্যালয় ও বখতিয়ারপুর উচ্চ বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। এরপর দেলুয়াবাড়ী ইউনিয়ন পরিষদ ও ডিজিটাল সেন্টার ঘুরে দেখেন জেলা প্রশাসক।

আরও পড়ুনঃ   নতুন নোট আসছে রোববার, নকশায় যা থাকছে

পরে পৌরসভা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও পরিদর্শন করেন তিনি।

দুপুরের পর উপজেলা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে ‘জ্ঞাণ পিঁড়ি’ নামের একটি গ্রন্থাগার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। একই সময়ে মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় একজন ভিক্ষুককে পুনর্বাসনের অংশ হিসেবে একটি দোকানঘর হস্তান্তর করা হয়।

জেলা প্রশাসক আফিয়া আখতার বলেন, “প্রতিটি উপজেলা নিয়মিতভাবে পরিদর্শনের লক্ষ্যেই আমরা মাঠে থাকি। আপনাদের দায়িত্ব হলো—সরকারি দপ্তরের সব কাজে আন্তরিকভাবে সহযোগিতা করা। উন্নয়ন ও মানবসেবার এই যাত্রায় সক্রিয় অংশগ্রহণ চাই সকলের।”

আরও পড়ুনঃ   নির্বাচনে ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

পরিদর্শনকালে তিনি বিভিন্ন দপ্তরের কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। তিনি সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতে আরও দক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জান্নাতুল ফেরদৌস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, সমাজসেবা কর্মকর্তা আ.ন.ম রাকিবুল ইউসুফ, দারিদ্র্য বিমোচন কর্মকর্তা নজরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন শাপলা, আনসার ও ভিডিপি কর্মকর্তা সেলিনা খাতুন, পজীপ প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলামসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বীর মুক্তিযোদ্ধাদের মাঝে জেলা পরিষদের চেক বিতরণ

রাজশাহীতে ছেলের হাতে স্কুলশিক্ষক বাবার মৃত্যু

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

যোগব্যায়াম ভারত-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য নিদর্শন : ভূমিমন্ত্রী

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সিটি কলেজে নতুন কমিটিকে প্রত্যাখ্যান: অবাঞ্ছিত ঘোষণা

মাদক নির্মূলে পরিবার ও সমাজের সমন্বিত আন্দোলন গড়ে তুলতে হবে : রাজশাহী জেলা প্রশাসক

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিনিয়োগকারীদের জন্য অনলাইনভিত্তিক ওয়ানস্টপ সেবা চালুর উদ্যোগ জোরদার করছে সরকার : বাণিজ্যমন্ত্রী

রুয়েট পরিদর্শনে অ্যাক্রিডিটেশন ইভ্যালুয়েশন টিম

১০

শেষ মুহূর্তের গোলে নাটকীয় জয় জার্মানির

১১

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১২

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

১৩

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

১৪

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

১৫

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

১৬

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

১৮

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

১৯

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

২০

Design & Developed by: BD IT HOST