৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

পাকিস্তানি ক্রিকেটারদের বেতন বাড়ল ৫০ শতাংশ

অনলাইন ডেস্ক : প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ দলের দুই নারী ক্রিকেটারকে নিয়ে কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা তৈরি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ ছাড়া চুক্তিতে থাকা জাতীয় দলের নারী ক্রিকেটারদের বেতন এবার ৫০ শতাংশ বাড়ানো হয়েছে। সবমিলিয়ে এই তালিকায় জায়গা হয়েছে ২০ ক্রিকেটারের।

৫ ক্যাটাগরিতে বেতনভেদে ভাগ করা হয়েছে ক্রিকেটারদের। এর মধ্যে ‘ই’ ক্যাটাগরিতে অনূর্ধ্ব-১৯ দলের আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। গত ১ জুলাই থেকে এক বছরের জন্য নতুন এই চুক্তি করা হয়েছে পাকিস্তানের নারী ক্রিকেটারদের সঙ্গে। এবার প্রতি ক্যাটাগরির ক্রিকেটাররাই আগের চেয়ে ৫০ শতাংশ বেতন বেশি পাবেন। যদিও তাদের আর্থিক অঙ্কটা প্রকাশ করা হয়নি।

আরও পড়ুনঃ   যৌন হয়রানির দায়ে রাবির সহযোগী অধ্যাপক সাগর সাময়িক বরখাস্ত

পিসিবির তথ্যমতে— টি-টোয়েন্টির শীর্ষ র‌্যাঙ্কিংধারী বোলার সাদিয়া ইকবাল, অধিনায়ক ফাতিমা সানা, মুনিবা আলি এবং সিদরা আমিনকে রাখা হয়েছে ‘এ’ ক্যাটাগরিতে। ‘বি’ ক্যাটাগরিতে আছেন তিনজন– আলিয়া রিয়াজ, দিয়ানা বেগ ও নাশরা সান্ধু। রামিন শামিম ‘সি’ ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার। এ ছাড়া ‘ডি’ ক্যাটাগরিতে আছেন সবচেয়ে বেশি ১০ জন– গুল ফিরোজা, নাজিহা আলভি, নাতালিয়া পারভেজ, ওমাইমা সোহেল, সাদাফ শামাস, সিদরা নওয়াজ, সাইয়েদা আরুব শাহ, তুবা হাসান, উম্মে হানি ও ওয়াহিদা আখতার।

২০ জনের এই কেন্দ্রীয় চুক্তিতে এবার নতুন করে অন্তর্ভুক্ত হয়েছেন– আলিয়া রিয়াজ (বি ক্যাটাগরি), নাতালিয়া পারভেজ (ডি ক্যাটাগরি), সিদরা নওয়াজ (ডি ক্যাটাগরি), ওয়াহিদা আখতার (ডি ক্যাটাগরি), আয়মান ফাতিমা ও শাওয়াল জুলফিকার (উভয়েই ই ক্যাটাগরি)।

আরও পড়ুনঃ   ২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন

আগামী ১২ মাসে পাকিস্তান নারী দলের সামনে আইসিসির দুটি টুর্নামেন্ট রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ওয়ানডে বিশ্বকাপ এবং ২০২৬ সালের জুনে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এর মাঝে হোম ও অ্যাওয়ে সিরিজ খেলবে পাকিস্তানের মেয়েরা। সাম্প্রতিক সময়ের পারফরম্যান্স ও আসন্ন খেলায় ব্যক্তিগত সম্ভাবনাকে কেন্দ্র করেই এবার পিসিবি কেন্দ্রীয় চুক্তি সম্পন্ন করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

রাজশাহীতে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

তথ্য কর্মকর্তাদের আধুনিক ডিজিটাল সক্ষমতা অর্জনের আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর

রাজশাহীতে ওজনে বিক্রি হচ্ছে গরু, হাট এড়িয়ে খামারে ঝুঁকছেন ক্রেতারা

রাজশাহীতে পবিত্র ঈদুল আজহা উদযাপনের কর্মসূচি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর বাণী

১০

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীতে রাষ্ট্রপতির বাণী

১১

আনসার ভিডিপির মহিলা বিশেষ প্রশিক্ষণে ২য় স্থান অর্জন করেছেন মৌ

১২

নগরীতে ট্রাফিক কনস্টেবলের বদান্যতায় হারানো ব্যাগ ফিরে পেলেন প্রকৃত মালিক

১৩

রাজশাহীতে জেলা পরিষদের উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

১৪

তানোরে খাল পুন:খননে ‘সাগর চুরি’ অভিযোগ, ফেসবুকে ভাইরাল অনিয়ম-দুর্নীতির চিত্র

১৫

ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গণবিজ্ঞপ্তি

১৬

ঈদ-উল-আযহা উপলক্ষে আরএমপির সাধারণ নির্দেশনাসমূহ

১৭

রাসিকের পরিচ্ছন্নকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর ঈদ উপহারের অর্থের চেক হিসাব বিভাগে হস্তান্তর

১৮

ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই-রেলমন্ত্রী

১৯

নিয়ামতপুরে পাখি শিকার রোধে ফেস্টুন স্থাপন

২০

Design & Developed by: BD IT HOST