৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

মেসিহীন মায়ামিকে জেতালেন ডি পল-সুয়ারেজরা

অনলাইন ডেস্ক : ইন্টার মায়ামির সর্বশেষ লিগস কাপের ম্যাচে মাত্র অষ্টম মিনিটে চোট পেয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। হ্যামস্ট্রিং চোট নিয়ে এরপরই তাকে মাঠ ছাড়তে হয়। পরে জানা যায়, বেশ কয়েকটি ম্যাচে মেসিকে পাচ্ছে না মায়ামি, যদিও তারা সুনির্দিষ্ট সময় ও ম্যাচের সংখ্যা উল্লেখ করেনি। প্রধান এই তারকাকে ছাড়াই আজ (বৃহস্পতিবার) মায়ামিকে জয় উপহার দিয়েছেন রদ্রিগো ডি পল ও লুইস সুয়ারেজরা।

লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করার ম্যাচটিতে মেক্সিকান জায়ান্ট পুমাসকে ৩-১ গোলে হারিয়েছে মায়ামি। যদিও পুমাসই ম্যাচে প্রথম লিড নিয়েছিল। এরপর প্রথমার্ধ শেষ হয় সমতায়। পরে আরও দুই গোল করে জয় ছিনিয়ে নেন হাভিয়ের মাশ্চেরানোর দল। মায়ামির হয়ে একটি করে গোল করেন ডি পল, সুয়ারেজ ও তাদেও আয়েন্দে।

আরও পড়ুনঃ   কাল থেকে ঢাকায় পাওয়া যাবে নতুন টাকা

ম্যাচের ৩৪ মিনিটে জর্জ রুভালকাবা দারুণভাবে সাজানো এক কাউন্টার অ্যাটাকে পুমাসকে লিড এনে দেন। বিরতির আগেই মায়ামিকে ম্যাচে ফেরান ডি পল। অ্যাতলেটিকো মাদ্রিদ ছেড়ে আমেরিকান মেজর লিগ সকারে (এমএলএস) দ্বিতীয় ম্যাচে নেমেই তিনি অ্যাসিস্ট করেছিলেন। আজ সরাসরি স্কোরবোর্ডেই নাম তুললেন আলবিসেলেস্তে তারকা। শেষদিকে দাপুটে পারফরম্যান্স ছিল সুয়ারেজের, একটি গোল ছাড়াও তিনটি স্কোরেই তার কোনো না কোনো অবদান ছিল।

প্রথমে ইয়ানিক ব্রাইটের দারুণ এক পাস সুয়ারেজ হয়ে যায় ডি পলের বুকে। সেটি পায়ে নামিয়ে এনে ঠান্ডা মাথায় পুমাসের জালে জড়ান তিনি। এরপর ৫৯ মিনিটে স্পট কিকে লিড এনে দেন সাবেক উরুগুইয়ান তারকা। পুমাস ডিফেন্ডার তেলাস্কো সেগোভিয়াকে নিজেদের বক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। অনেকটা পানেনকা ও চিপ শটের মিশেলে পুমাস গোলরক্ষককে বিভ্রান্ত করেছেন সুয়ারেজ।

আরও পড়ুনঃ   হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু

সাবেক এই বার্সেলোনা তারকা ৭০ মিনিটে ডিফেন্সচেরা এক পাসে খুঁজে নেন তাদেও আলেন্দেকে। স্বল্প দূরত্বে তিনি সেই সুযোগ হাতছাড়া করেননি। শেষদিকে ভালো সুযোগ মিস করেছেন বেঞ্জামিন ক্রেমাশ্চি ও আলেন্দে। নইলে মায়ামির জয়টা আরও বড় হতে পারত। তবে ৩-১ ব্যবধানে জয়ই ফ্লোরিডার ক্লাবটিকে লিগস কাপের শেষ আটে তুলে দিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST