৬ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিসিবির বোর্ড সভায় অনলাইনে যুক্ত থাকবেন বুলবুল, আলোচ্যসূচি কী?

অনলাইন ডেস্ক : গত মে মাসে বিসিবি সভাপতি হিসেবে যোগ দেন আমিনুল ইসলাম বুলবুল। এরপর বেশ কয়েকটি বোর্ড সভা করেছেন পরিচালকদের নিয়ে। বর্তমানে পরিবারের সাথে সময় কাটাতে অস্ট্রেলিয়ায় আছেন বোর্ড সভাপতি। আগামী ১৭ আগস্ট বাংলাদেশে এসে পৌঁছানোর কথা রয়েছে বুলবুলের।

বিসিবি সভাপতির দেশে ফেরার আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে আরেকটি বোর্ড সভা। আগামী ৯ আগস্ট (শনিবার) দুপুর তিনটায় মিরপুর শেরে-ই-বাংলার বিসিবি ভবনে অনুষ্ঠিত হবে পরিচালনা পর্ষদের সভা। যেখানে স্বশরীরে উপস্থিত থাকবেন বিসিবির পরিচালকরা। তবে সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।

আরও পড়ুনঃ   বাফুফের ৬১ কোটি টাকার বাজেট পাশ হয়নি

এ ছাড়া দেশের বাইরে থাকা আরেক পরিচালক ফাহিম সিনহাও যোগ দেবেন অনলাইনে। এবারের আলোচনার বিষয়বস্তু থাকবে বিপিএলের ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে। এ ছাড়া জাতীয় দলসহ ঘরোয়া টুর্নামেন্ট নিয়েও আলোচনা হবে।

এদিকে আজ থেকে শুরু হয়েছে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প। শুরুর কয়েক দিন থাকবে ফিটনেসের ওপর বাড়তি নজর। যে কাজের দেখভাল করবেন ট্রেনার নাথান কেলি। পরবর্তীতে শুরু হবে স্কিল নিয়েও অনুশীলন।

আরও পড়ুনঃ   ‘স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়’ দাবিতে গুলশান-১ অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

চলমান এই ক্যাম্প চলবে ১৫ তারিখ পর্যন্ত। এরপর কিছুদিন বিরতি দিয়ে আবার ২০ আগস্ট থেকে সিলেটে ক্যাম্প করবে বাংলাদেশ দল। আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া এশিয়া কাপের আগে ৩০ আগস্ট থেকে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করেছে বিসিবি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অতিরিক্ত সময়ের গোলে সুইসদের রুখে দিয়ে কাতারের বাজিমাত

আর্জেন্টিনার ৯ ফুটবলার পাচ্ছেন ফিফার বিশেষ উপহার

প্রধানমন্ত্রীর পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলেন ভূমিমন্ত্রী

কৃষি ও কৃষককে বাঁচাতে তাদের পাশে দাঁড়াতে হবে : আরিফ পাশা

জনগণের বয়ানেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

জনগণের মতামতেই নির্ধারিত হয় বাংলাদেশের গতিপ্রবাহ : তথ্যমন্ত্রী

বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর

কক্সবাজারে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সদরঘাট লঞ্চ দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

১০

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক বন্ধন সুদৃঢ় করার আহ্বান ভূমিমন্ত্রীর

১১

বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী

১২

‘আবাবিল’ ড্রোনের আঘাতে ইসরায়েলি সেনার মৃত্যু

১৩

আদ্-দ্বীন থেকে রেফার্ড রোগীদের চিকিৎসা দিতে ৬ হাসপাতালকে নির্দেশ

১৪

সক্রিয় হয়েছে মৌসুমি বায়ু, ৫ দিন দেশজুড়ে বৃষ্টির আভাস

১৫

হঠাৎ বিশ্বজুড়ে ফেসবুক ডাউন, আইডি-মেসেঞ্জার অটো লগআউট

১৬

নগরীতে পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযানে হেরোইন ও ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক

১৭

বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি আসলেই আসল শাকিরা ছিলেন?

১৮

সরকার বাংলাদেশ-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক আরো গভীর ও শক্তিশালী করতে চায় : বাণিজ্যমন্ত্রী

১৯

সীমান্ত সুরক্ষার দাবিতে নগরীতে হেফাজতে ইসলামের বিক্ষোভ

২০

Design & Developed by: BD IT HOST