৪ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

বিলাল আব্বাসের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুললেন দুরেফিশান

অনলাইন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজনেদের মাঝে পাকিস্তানের জনপ্রিয় তারকা জুটি দুরেফিশান সেলিম-বিলাল আব্বাস খানকে নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হচ্ছে। নেটিজেনরা বলছেন, দুরেফিশান-বিলাল আব্বাস গোপনে বিয়ে করেছেন। পাকিন্তানের সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে গোপন বিয়ের গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন। দুরেফিশান গোপন বিয়ের গুঞ্জনকে পুরোপুরি ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। 

একইসাথে তিনি পাকিস্তানি বিনোদন জগতে যাচাই-বাছাই না করে খবর প্রকাশের এই প্রবণতার কড়া সমালোচনা করেছেন। বিয়ের গুঞ্জন নিয়ে অভিনেত্রীর ভাষ্য, ‘এই গুজবগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। যদি এমন কিছু ঘটত, তাহলে এতক্ষণে ছবি ঠিকই প্রকাশ্যে আসত।’‘ইশক মুর্শিদ’-এর মতো জনপ্রিয় নাটকের মাধ্যমে খ্যাতি পাওয়া এই অভিনেত্রী জানান যে, বিলাল আব্বাস খানের সাথে তার পেশাগত সম্পর্ক খুবই ভালো তবে একটি লুকানো সম্পর্কের খবরটি মোটেও সত্যি নয়।

আরও পড়ুনঃ   আবারও বিয়ের পোস্ট দিলেন মাহিয়া মাহি

তিনি বলেন, ‘সেটে আমাদের মধ্যে দারুণ বোঝাপড়া ছিল। আমরা প্রচুর হাসতাম, কারণ আমরা দুজনেই ছোট ছোট বিষয় থেকে আনন্দ খুঁজে নিই।’ তিনি পরিষ্কারভাবে জানান যে, তাদের মধ্যকার এই রসায়ন কেবল পর্দায়ই সীমাবদ্ধ।

গত বছর একজন ইউটিউবার দাবি করেন যে দুরেফিশান ও বিলাল আব্বাস গোপনে বিয়ে করেছেন এবং ইচ্ছাকৃতভাবে তাদের সম্পর্ক গোপন রাখছেন। ‘ইশক মুর্শিদ’-এ তাদের জুটি এবং প্রচারণার সময়কার তাদের একসঙ্গে উপস্থিতিই এই গুজবের প্রধান কারণ ছিল।

কোনো নির্দিষ্ট নির্মাতার নাম উল্লেখ না করে দুরেফিশান ব্যক্তিগত জীবন নিয়ে যাচাই-বাছাই ছাড়া খবর প্রকাশের কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, ‘বিয়ে একটি ব্যক্তিগত বিষয় কিন্তু যদি এমন একটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটত, মানুষ তা প্রকাশ করতে দ্বিধা করত না। কেউই এমন গুরুত্বপূর্ণ মুহূর্ত লুকায় না।’

আরও পড়ুনঃ   দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙলো অভিনেত্রী মল্লিকার

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত আমাদের গণমাধ্যম এখন ভারতীয় মিডিয়ার কিছু প্রবণতার মতো হয়ে যাচ্ছে, যেখানে কোনো ধরনের সত্যতা যাচাই না করেই অনুমানভিত্তিক খবর প্রকাশ করা হয়।’

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে বলতে গিয়ে অভিনেত্রী জানান, মাত্র পাঁচ বছরের কর্মজীবনে তিনি যে ভালোবাসা ও প্রশংসা পেয়েছেন, তাতে তিনি কৃতজ্ঞ। তার কথায়, ‘এটা খুব বেশি সময় নয় কিন্তু এত ভালোবাসা পেয়ে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। কখনো কখনো এটা আমাকে ভয়ও পাইয়ে দেয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১০

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১১

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১২

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৩

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৪

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৫

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৬

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৭

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৮

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৯

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST