১ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ভারত সফরে আসছেন মেসি, কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন!

অনলাইন ডেস্ক : বিরাট কোহলি, শচীন টেন্ডুলকার এবং মহেন্দ্র সিং ধোনি—ভারতের ক্রিকেটের এই তিন তারকাকে একসঙ্গে মাঠে দেখাই ভক্ত-সমর্থকদের জন্য বিশেষ কিছু। এর মধ্যে যদি আবার যোগ হন ফুটবলের মহাতারকা! ভারতের সাবেক ও বর্তমান ক্রিকেট তারকাদের সঙ্গে ক্রিকেট খেলবেন লিওনেল মেসি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটতে যাচ্ছে। ফুটবল মাঠের জাদুকরকে এবার দেখা যেতে পারে ক্রিকেটের বাইশগজে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি।

এই সফরেরই অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে অংশ নিতে পারেন এক বিশেষ ক্রিকেট ম্যাচে, যেখানে তার প্রতিপক্ষ হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মার মতো ভারতীয় ক্রিকেট মহারথীরা।

আরও পড়ুনঃ   রাজশাহী শিক্ষা বোর্ডের উদ্যোগে নিম্ন আয়ের কর্মচারীদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মেসির সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। সম্ভবত তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেবেন। পুরো সূচি শিগগিরই প্রকাশিত হবে।’

ফুটবল মাঠের জাদুকরকে এবার দেখা যাবে ক্রিকেট ব্যাট হাতে, যা ভারতীয় ভক্তদের জন্য নিঃসন্দেহে এক অবিস্মরণীয় মুহূর্ত হয়ে উঠবে। ম্যাচটি হতে পারে একটি ৭-এ সাইড ফরম্যাটে, যেখানে দেশটির নামী ক্রিকেটারদের সঙ্গে মাঠ ভাগ করে নিতে দেখা যাবে ফুটবলের ‘গোট’ মেসিকে।

মেসির সফরের আরেক গুরুত্বপূর্ণ গন্তব্য হবে কলকাতা, যেখানে তিনি ইডেন গার্ডেন্সে অংশ নেবেন এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে সংবর্ধিত করবেন। একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে “গোট কাপ”।

আরও পড়ুনঃ   বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী

এটি হবে মেসির ভারতে দ্বিতীয় সফর। এর আগে ২০১১ সালে তিনি ভেনেজুয়েলার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলতে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে এসেছিলেন। দীর্ঘ ১৪ বছর পর ফের মেসির পদার্পণ ভারতের মাটিতে।

বর্তমানে ৩৮ বছর বয়সী লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার ক্লাব ইন্টার মায়ামিতে খেলছেন। তিনি ইতোমধ্যে জানিয়ে দিয়েছেন, ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ হতে পারে তার শেষ বিশ্ব আসর, যা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। এদিকে কেরালার ক্রীড়া মন্ত্রী কিছুদিন আগে দাবি করেছিলেন, অক্টোবর মাসে মেসির রাজ্যে সফর করার কথা রয়েছে। তবে কেরালায় তার যাত্রা এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে আম বেচাকেনায় ‘ঢলন’ প্রথার অবসান, কেজি দরে কেনাবেচার সিদ্ধান্

বাজেটে নারী ও তরুণ উদ্যোক্তাদের জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব

সমস্ত অর্থ পাচারের তদন্ত করা হোক : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ ও জার্মানি শক্তিশালী বাণিজ্য ও কৌশলগত সম্পর্ক চায়

স্পোর্টস ডিপ্লোম্যাসির মাধ্যমে বৈশ্বিক যোগসূত্র স্থাপন করতে চায় বাংলাদেশ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্যপ্রতিমন্ত্রী

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

১১

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

১২

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

১৩

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

১৪

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৫

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১৬

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১৭

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৯

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST