৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতের সেরা ক্রিকেটার বেছে নিলেন শাস্ত্রী

অনলাইন ডেস্ক : টিম ডিরেক্টর এবং কোচ হিসেবে বেশ কয়েক বছর ভারত জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন রবি শাস্ত্রী। ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেন তিনি। ফলে নিয়মিতই খোঁজ-খবর রাখেন। এক সময় নিজেও ক্রিকেট খেলেছেন। সবমিলিয়ে ভারতের ক্রিকেটকে খুব কাছ থেকে দেখেছেন তিনি। শাস্ত্রীর মতে, গত এক দশকে ভারতের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বিরাট কোহলি।

সম্প্রতি ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টে হাজির হয়েছিলেন শাস্ত্রী। সেখানেই আধুনিক যুগের সেরা ক্রিকেটার বেছে নিতে বলা হয় তাকে। এই প্রশ্নের উত্তর দিতে খুব একটা ভাবতে হয়নি শাস্ত্রীকে।

আরও পড়ুনঃ   ঝোড়ো ইনিংস খেলে কেন মাহমুদউল্লাহকে কৃতিত্ব দিলেন রিশাদ?

তিনি বলেন, ‘এই মুহূর্তে একটা তরুণ দল ইংল্যান্ডে খেলছে। তবে সেরা ক্রিকেটার বা গত এক দশকের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেটার বেছে নিতে বললে আমি বিরাট কোহলির নামই বলবো।’

এরপর প্রশ্নোত্তর পর্বে শাস্ত্রীকে বেছে নিতে বলা হয়েছিল এমন এক বোলারকে, যার বিপক্ষে তিনি খেলতে চাইবেন না। এ ক্ষেত্রে সময় না নিয়ে জাসপ্রীত বুমরাহকে বেছে নেন।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টাকে নিয়ে বিতর্কিত মন্তব্য: সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট সাময়িক বরখাস্ত

কোহলিকে নিয়ে শাস্ত্রী বলেন, ‘আমি বিরাটের একটা উদাহরণ দেব। গিল যা, তার ঠিক উল্টো ছিল কোহলি। অতি আগ্রাসী ছিল। সব সময় মনে হত, প্রতিটা সেশনে অন্তত পাঁচটা করে উইকেট চাচ্ছে কোহলি। সেটা তো হয় না। কখনও কখনও পরিস্থিতি অনুযায়ী ফিল্ডিং সাজাতে হয়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১০

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১১

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১২

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৩

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৪

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৫

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৬

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৭

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৮

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৯

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST