৩০ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-পাকিস্তানসহ কপাল পুড়তে পারে যেসব দেশের

অনলাইন ডেস্ক : বিশ্বের সবচেয়ে বৃহৎ ক্রীড়া প্রতিযোগিতা অলিম্পিক গেমসে ১২৮ বছর পর ফিরছে ক্রিকেট। ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমস দিয়ে ইভেন্টটির প্রত্যাবর্তন হতে যাচ্ছে। যদিও সেখানে প্রতিযোগী ৬ দল কীভাবে বাছাই করা হবে সেটি এখন পর্যন্ত চূড়ান্ত নয়। তবে আলোচনা উঠেছে বিভিন্ন মহাদেশ থেকে র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে চূড়ান্ত হবে প্রতিযোগী দলগুলো। এমনটা ঘটলে কপাল পুড়তে পারে বাংলাদেশ, পাকিস্তানসহ কয়েকটি দেশের।

ব্রিটিশ গণমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ জানিয়েছে, অলিম্পিক কমিটির পছন্দ অনুসারে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আঞ্চলিক বাছাই পদ্ধতি গ্রহণ করেছে। ফলে ২০২৮ লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে ছেলেদের ক্রিকেটে নিশ্চিতভাবেই অংশগ্রহণ করবে গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড)। একই সিদ্ধান্তে বাদ পড়তে পারে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মতো দেশগুলো। কারণ এশিয়া ও ওশেনিয়া অঞ্চল থেকে আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া সরাসরি জায়গা পাবে।

অলিম্পিক কমিটির লক্ষ্য– আঞ্চলিক বাছাইকে প্রাধান্য দেওয়ার মাধ্যমে যেন ক্রিকেট ইভেন্টটি সত্যিকার অর্থেই বৈশ্বিক প্রতিনিধিত্ব পায়। অলিম্পিকে যেহেতু স্রেফ ৬ দলের (নারী-পুরুষ আলাদা) টি-টোয়েন্টি প্রতিযোগিতা রাখা হয়েছে, তাই বাছাই প্রক্রিয়াটি নিয়ে শুরু থেকেই জটিলতা ছিল। যেখানে স্বাগতিক হিসেবে যুক্তরাষ্ট্র সরাসরি জায়গা পেতে পারে। অথচ ১২৮ বছর পর অলিম্পিকে ফেরার সুযোগ হারাতে পারে আইসিসির বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ।

আরও পড়ুনঃ   শেষের পাতা

চলতি মাসে সিঙ্গাপুরে আইসিসির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে অলিম্পিকের জন্য আঞ্চলিক বাছাই পদ্ধতি অনুসরণের সিদ্ধান্ত গৃহীত হয়। প্রস্তাব অনুযায়ী– এশিয়া, ওশেনিয়া, ইউরোপ ও আফ্রিকার সর্বোচ্চ র‍্যাঙ্কপ্রাপ্ত দলগুলো সরাসরি কোয়ালিফাই করবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র প্রতিনিধিত্ব করবে আমেরিকান অঞ্চলকে। ফলে প্রতিযোগিতায় অংশ নিতে চাওয়া ক্যারিবীয় দ্বীপগুলোর জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। আইসিসির র‍্যাঙ্কিং অনুসারে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও গ্রেট ব্রিটেন (ইংল্যান্ড) সরাসরি জায়গা পাবে, সঙ্গে স্বাগতিক যুক্তরাষ্ট্র (র‌্যাঙ্কিংয়ে ১৭তম)। আরেকটি দলের বাছাই প্রক্রিয়া এখনও নির্ধারিত হয়নি।

গার্ডিয়ানের তথ্যমতে– যদি আইসিসির ডাকে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের দায়িত্বরতা পদত্যাগ না করেন ও কর্তৃত্বের সমস্যা সমাধান না হয়, তাহলে কোনো ক্যারিবীয় দেশ যুক্তরাষ্ট্রের জায়গা নিতে পারে। মহাদেশীয় বাছাইয়ের সিদ্ধান্ত এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি আইসিসি। যা নিয়ে পাকিস্তান ও নিউজিল্যান্ড অসন্তুষ্ট হলেও সেই সিদ্ধান্ত পরিবর্তনের সম্ভাবনা খুবই কম। বর্তমানে আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড চতুর্থ, তবে দুইয়ে থাকা অস্ট্রেলিয়া ওশেনিয়া থেকে বাছাইয়ে উত্তীর্ণ হলে তারা বাদ পড়বে। ভারতের অবস্থান শীর্ষে, এশিয়ান বাকি দলের মধ্যে সাতে শ্রীলঙ্কা, পাকিস্তান আট, আফগানিস্তান নয় ও বাংলাদেশ ১০ নম্বরে রয়েছে।

আরও পড়ুনঃ   পাকিস্তানের ‘সমর্থন’ ও বৃষ্টির শঙ্কা নিয়ে মাঠে নামছে ভারত

এদিকে, অলিম্পিকে ক্রিকেটীয় দেশগুলোর বাছাই নিয়ে জানতে গার্ডিয়ান যোগাযোগ করেছিল আইসিসির সঙ্গে। তবে বিশ্বক্রিকেটের অভিভাবক সংস্থাটি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়। এ ছাড়া নারীদের অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্টের বাছাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ দ্বারা নির্ধারিত হবে। অলিম্পিকে ক্রিকেট সর্বশেষ ১৯০০ সালে অন্তর্ভুক্ত ছিল, যেখানে গ্রেট ব্রিটেন পুরুষদের একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে অস্থিরতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১

খালিয়াজুরীতে তুলার গুদামে আগুন, ১৬ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

২

বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের আন্তঃবিভাগীয় ও আন্তঃজেলা সীমানা নির্ধারণে মতবিনিময়

৩

বেড়ায় থমথমে পরিস্থিতি, কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের ৫ সমর্থক আটক

৪

স্কুলছাত্র হত্যার বিচারের দাবিতে বগুড়ায় পৌনে দুই ঘণ্টা সড়ক অবরোধ

৫

মোহনপুরে নারী হত্যার ঘটনায় সাবেক স্বামী আটক

৬

তানোরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ২০ পরিবারের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ প্রদান

৭

রাজপাড়া থানা জামায়াতের কর্মপরিষদ গঠন ও দায়িত্ব বণ্টন

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী ও মাদকসেবী গ্রেপ্তার

৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১০

রাজশাহীতে মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

১১

জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ইতালির কোস্ট গার্ড কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৩

রাজশাহীতে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার, ৭ দিনের রিমান্ড আবেদন

১৪

নাটোরে পরিত্যক্ত ব্যাগ থেকে ৬টি ককটেল উদ্ধার

১৫

গাজায় ত্রাণবাহী গাড়িতে ইসরাইলের ড্রোন হামলা, নিহত ৪

১৬

তানোরে টানা বৃষ্টিতে বিপাকে কৃষক, মাঠে ৮০ শতাংশ ধান

১৭

রাজশাহীতে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধারসহ গ্রেফতার ২

১৮

চাঁপাইনবাবগঞ্জে ৭ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৯

রাজশাহীতে ‘বাংলাদেশ ফেম অ্যান্ড অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST