২৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চালককে পাশে বসিয়ে ট্রাক চালাচ্ছিলো হেলপার এবং দুর্ঘটনায় মৃত্যু!

শাজাহান পাঠান, বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি: রড ভর্তি ট্রাকটি চালাচ্ছিলো হেলপার। পাশের সীটে বসা ছিলো চালক। নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি রড ভর্তি ট্রাকটিকে পেছন দিক থেকে আঘাত করায় ঘটনাস্থলেই চালকের আসনে থাকা ওই হেলপারের মৃত্যু হয়। গুরুতর আহত হয় হেলপারের আসনে থাকা চালক। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই হেলপারের নাম আবু সাঈদ (১৮)। সে রাজশাহীর কাশিয়াডাঙ্গার উত্তরবালিয়া গ্রামের এনামুল হোসেন ছেলে এবং আহত চালক নাসিম হোসেন (২৫) একই গ্রামের টিটু আলমের ছেলে।

আরও পড়ুনঃ   আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ করতে হবে: নুর

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা রড ভর্তি ট্রাকটি চালাচ্ছিলেন হেলপার আবু সাঈদ। কাছিকাটা টোলপ্লাজার পূর্ব পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। দ্রুতগতিতে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ করতে না পেরে পেছন দিক থেকে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই আবু সাঈদের মৃত্যু হয় ও চালকের পাশের আসনে থাকা ট্রাকটির মূল চালক নাসিম হোসেন গুরুতর আহত হন। তবে দাঁড়িয়ে থাকা ট্রাকটিতে কেউ না থাকায় তাতে কেউ হতাহত হয়নি।

আরও পড়ুনঃ   মান্দায় রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে ৩ কোটির টাকার সেতু

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, দুটি ট্রাকই জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় অন্যান্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১০

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১১

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১২

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৩

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৪

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৫

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৬

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৭

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

১৮

রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসির পাসের হার সবচেয়ে কম

১৯

সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এগিয়ে নিতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST