২৮ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

পবায় মেধাবী শিক্ষার্থীদের রাষ্ট্রীয় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার : পড়াশোনায় সাফল্যের স্বীকৃতি হিসেবে রাজশাহীর পবা উপজেলার ৩৮ জন মেধাবী শিক্ষার্থী পেয়েছেন রাষ্ট্রীয় সংবর্ধনা ও আর্থিক সম্মাননা। সোমবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়।

২০২২ ও ২০২৩ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ ফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় ‘পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (চইএঝঋও)’ স্কিমে এই উদ্যোগ নেওয়া হয়।

এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা পেয়েছেন ১০ হাজার টাকা করে, আর এইচএসসি উত্তীর্ণরা পেয়েছেন ২৫ হাজার টাকা করে, যা সরাসরি পাঠিয়ে দেওয়া হয়েছে তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে।

আরও পড়ুনঃ   ন্যায্য জ্বালানি রূপান্তরে ক্যাবের প্রস্তাবিত নীতি নিয়ে রাজশাহীতে আলোচনা সভা

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালক মোহা. আবদুর রশিদ। সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ।

প্রধান অতিথি বলেন, “এই সম্মাননা কেবল অর্থ সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশার প্রতীক। এই তরুণরাই আগামীর বাংলাদেশকে পথ দেখাবে।”

উপজেলা নির্বাহী অফিসার বলেন, “পবা উপজেলাকে রাজশাহীর মডেল শিক্ষাক্ষেত্র হিসেবে গড়ে তুলতে চাই। এই মেধাবীরাই হবে সেই অগ্রযাত্রার দূত।”

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোতাহার হোসেন। তিনি বলেন, “এই উদ্যোগ শিক্ষার্থীদের কৃতিত্বকে সমাজে তুলে ধরার মাধ্যমে তাদের ভবিষ্যৎ পথচলায় প্রেরণা জোগাবে।”

আরও পড়ুনঃ   সৌদি আরবে কারখানায় নিহত সাইদুরের লাশ পেতে পরিবারের আহাজারি

অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওহাটা উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুদ্দিন প্রামাণিক। তাঁর বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী এই সম্মাননায় ভূষিত হয়েছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, পরিচালনা পর্ষদের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

পুরস্কার পেয়ে আবেগাপ্লুত কবির সরকার বলেন, “এই সম্মান আমার পরিশ্রমের স্বীকৃতি। সামনে আরও ভালো কিছু করার জন্য এটি আমাকে উদ্বুদ্ধ করবে।”

শিক্ষানুরাগীরা মনে করছেন, মেধার ভিত্তিতে রাষ্ট্রীয় স্বীকৃতি শিক্ষার গুণগত উন্নয়ন ও শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা গড়ে তুলবে। এই আয়োজন পবার শিক্ষা অগ্রযাত্রায় একটি মাইলফলক হয়ে থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST