২২ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মাইলস্টোন ট্রাজেডি : মাঠে এক মিনিট নীরবতা পালন

অনলাইন ডেস্ক : উত্তরার মাইলস্টোন স্কুল ও কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় শোকস্তব্ধ গোটা দেশ। এমন শোকের আবহেই তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ-পাকিস্তান।

খেলা শুরুর আগে বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছে দুই দল। এ সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন মাঠে উপস্থিত দর্শকরাও।

মর্মান্তিক এই দুর্ঘটনায় বেশ কিছু উদ্যোগও নিয়েছে বিসিবি। আজকের ম্যাচে কালো আর্মব্যান্ড পরে মাঠে নেমেছে বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটাররা। শেরে-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ দেশের সব বিসিবি ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে। নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো সংগীত বাজানো হবে না আজ।

আরও পড়ুনঃ   দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার আহ্বান সারজিসের

উল্লেখ্য, গতকাল সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ের শিক্ষার্থী ছিল। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

আরও পড়ুনঃ   শ্রমিককে মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ শহরে বাস ঢুকতে দিচ্ছেনা

এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যুর কথা জানিয়েছে আইএসপিআর। তাদের তথ্য অনুযায়ী আহত ও দগ্ধ হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে শতাধিক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১০

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১১

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১২

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১৩

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৪

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৫

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৬

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৭

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৮

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

২০

Design & Developed by: BD IT HOST