১৯ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নববধূর সাজে অপু-বুবলী দুজনই

অনলাইন ডেস্ক :  নায়িকাদের প্রায়সময়ই ব্রাইডাল লুকে দেখা যায়। প্রিয় তারকারা নববধূর সাজে দেখতে কেমন লাগবে, ভক্তদের সেই ইচ্ছেটা পূরণ করতেই যেন ব্রাইডাল লুকে ধরা দেন অভিনেত্রীরা।

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস বিভিন্ন সময় নববধূর সাজে হাজির হয়েছেন। ব্রাইডাল মেকওভারে বরাবরই অনন্য ছিলেন অভিনেত্রী। এবারও যেমন লাল বেনারসিতে মুগ্ধতা ছড়ালেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে লাল বেনারসিতে নববধূর সাজে কিছু ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী। যার ক্যাপশনে অপু লিখেছেন, যখন সংস্কৃতির সাথে পোশাকের মিলন হয়, তখন জাদু ঘটে।

আরও পড়ুনঃ   ‘ওজনের জন্য কাজ না পেলে কিছু যায় আসে না’

ছবিতে দেখা গেছে, লাল বেনারসির সঙ্গে ভারি গহনার ব্যবহার করেছেন অভিনেত্রী। হাতে আলতা দিয়েছেন, মাথায় ছিল টিকলি।

নজরকাড়া এই লুকের সঙ্গে প্রতিটি ছবিতেই অপুর চোখে মুখে ফুটে উঠেছে সৌন্দর্য। যেই সৌন্দর্যে মোহিত হয়েছেন ভক্তরাও। তারা বলেছেন, নায়িকার পাশাপাশি অপু বিশ্বাস একজন স্টাইল আইকনও বটে।

 তবে বুবলী অবশ্য লাল বেনারসিতে নয় তিনি অফ-হোয়াইট লেহেঙ্গা পরেছেন। পোশাকের হালকা ঝলমলে ভাব ও দোপাট্টার নকশা মিলে এক রাজকীয় পরিবেশ তৈরি করেছে।

আরও পড়ুনঃ   মাঝরাতে হোটেলের সামনে অ্যাম্বুলেন্স, কি হয়েছিল ব্রিটনি স্পিয়ার্সের?

সাজের সঙ্গে অভিনেত্রীর গলায় দেখা গেল বড় হীরার নেকপিস, কানে ঝুলছিল ম্যাচিং দুল। মাথায় পরা বড় টিকলি কপালের মাঝ বরাবর নেমে এসে অভিনেত্রীর রূপকে আরও উজ্জ্বল করেছে। হাতে ছিল একাধিক রঙিন পাথরের বালা, বড় ফিঙ্গার রিং— যা হাতে আভিজাত্যের ছোঁয়া এনেছে।

অপু বিশ্বাসের মতো বুবলী ভক্তরাও অভিনেত্রীর নববধূর সাজে ব্যাপক প্রশংসা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদ উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে আরএমপি কমিশনার

আন্তনগর ট্রেনে নারীদের জন্য আলাদা কোচ চালুর ঘোষণা : সেতুমন্ত্রী

কুমিল্লায় হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর সংবাদপত্রগুলোতে ঈদের ছুটি ৫ দিন

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু

অ্যাঙ্গোলায় সোনার খনি ধসে নিহত ২৮

পশুর হাটে অতিরিক্ত হাসিল আদায় রোধে জেলা প্রশাসনের মোবাইল কোর্ট

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

নিয়ামতপুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বড়াইগ্রামে ৭ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বাবা-ছেলে গ্রেফতার

১০

ঈদে ২০০ টাকা বাঁচাতে বাড়ী ফেরার পথে ঝরে গেল ১০টি প্রান

১১

ঝলমলিয়া হাটে অতিরিক্ত হাসিল আদায়ের অভিযোগে প্রশাসনের অভিযান

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩

১৩

রামিসাসহ সারাদেশে শিশু-নারী ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

১৪

নিয়ামতপুরে ঈদুল আজহা উপলক্ষে নগদ অর্থ বিতরণ

১৫

হারানো ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো পুলিশ

১৬

মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাজশাহী পুলিশে নিয়োগ পেলেন ৪৯ জন

১৭

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন রাসিকের ১২৩৭জন পরিচ্ছন্নতাকর্মী

১৮

নৈতিক চেতনার পুনর্গঠন এখন সময়ের দাবি

১৯

যমুনা সেতুর পূর্বপাড়ে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫

২০

Design & Developed by: BD IT HOST