১৭ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

চিকিৎসাসেবা বন্ধের হুঁশিয়ারি বেসরকারি চিকিৎসকদের

অনলাইন ডেস্ক : চট্টগ্রামে দুই চিকিৎসকের ওপর হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে আল্টিমেটাম দিয়েছে বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সমিতি। এর মধ্যে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে সর্বাত্মক কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছে সংগঠনটির নেতারা।
বুধবার (১৭ এপ্রিল) চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি ডা. মোহাম্মদ শরীফ বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন চিকিৎসকরা। একের পর এক চিকিৎসকের ওপর হামলার ঘটনা ঘটলেও উপযুক্ত বিচার না হওয়ার কারণে এসব হামলা বেড়েই চলছে। চিকিৎসকদের ওপর যে হামলাগুলো হচ্ছে, এর অন্যতম কারণ হলো বিচারহীনতার সংস্কৃতি। একটা ঘটনার যদি বিচার না হয়, অপরাধীরা যদি ছাড় পেয়ে যায়, তাহলে সন্ত্রাসীরা আরো দুঃসাহস দেখাবে। সার্বিকভাবে চিকিৎসকরা কর্মক্ষেত্রে খুবই অনিরাপদ। চিকিৎসকদের সুরক্ষায় শক্তিশালী একটা আইন হোক।

আরও পড়ুনঃ   রাজশাহী প্রেসক্লাবের সদস্য হতে আবেদন আহ্বান

তিনি বলেন, আমার নিরাপত্তাহীনতায় ভুগছি। চিকিৎসকরা অনিরাপদ থাকলে চিকিৎসাসেবা ব্যাহত হবে। পটিয়ার ঘটনায় আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। একই সঙ্গে মেডিকেল সেন্টারে হামলাকারী আসামিদের জামিন বাতিল করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করা না হলে সর্বাত্মক কর্মবিরতির মতো কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে চিকিৎসকরা।

আরও পড়ুনঃ   আইসিসির বিবৃতি নিয়ে আপত্তি পাকিস্তানের

প্রসঙ্গত, গত ১১ এপ্রিল রাতে পটিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক রক্তিম দাশের (২৯) ওপর হামলা করে দুর্বৃত্তরা। রক্তিম দাশ চট্টগ্রাম মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন। এর দুদিন পর ১৪ এপ্রিল সকালে চট্টগ্রাম মেডিক্যাল সেন্টার হাসপাতালে স্বজনদের হামলার শিকার হন ওই হাসপাতালের চিকিৎসক রিয়াজ উদ্দিন শিবলু। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST