১৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

অনলাইন ডেস্ক : জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষ পরীক্ষার পদার্থবিজ্ঞান (৪র্থ পত্র) বিষয়ের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিমের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য পদার্থবিজ্ঞান বিষয়ের ৪র্থ পত্র (পত্র কোড–১২২৭০৩) পরীক্ষাটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। তবে পরীক্ষা স্থগিতের নির্দিষ্ট কারণ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। নতুন তারিখ ও সময়সূচি পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি ভর্তি পরীক্ষা স্থগিত

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ২০২৩ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স ২য় বর্ষের অন্যান্য বিষয়ের পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে।

এর আগে, ৩ জুন ২০২৫ তারিখে প্রকাশিত সময়সূচিতে আগামী ২১ জুলাই পদার্থবিজ্ঞান (৪র্থ পত্র) পরীক্ষার দিনক্ষণ নির্ধারিত ছিল। সেই সময়সূচি অনুযায়ী অন্য সব পরীক্ষা অপরিবর্তিত থাকবে বলে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১০

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১১

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১২

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৩

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৪

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৫

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

১৬

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

১৭

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

১৮

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

১৯

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST