১৪ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উদ্যাপিত

স্টাফ রিপোর্টার : ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন- এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ (১৪ জুলাই) সারাদেশের ন্যায় চাঁপাইনবাবগঞ্জেও উদ্যাপিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস। ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হলেও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিবার পরিকল্পনা দপ্তর আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। পরিবার পরিকল্পনা দপ্তরের উপপরিচালক শুকলাল বৈদ্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দিন এবং সদর উপজেলা নির্বাহী অফিসার মো. নুরুল ইসলাম। সভায় বক্তাগণ বলেন, পরিবার পরিকল্পনা বিভাগ জনসংখ্যাকে জনসম্পদে পরিণত করতে কাজ করে যাচ্ছে। এই সম্পদ যেনো অভিশাপে পরিণত না হয় সেজন্য পারিবারিক, সামাজিকসহ সকল ক্ষেত্রের সচেতনতা প্রয়োজন। তাঁরা আরও বলেন, তরুণরা সব করতে পারে। তারা যে ভালো করতে পারে তার অনন্য উদাহরণ জুলাই গণঅভ্যুত্থান আর আজকের বাংলাদেশ। আবার খারাপ যে করতে পারে তা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হত্যায় আমরা দেখেছি। এসময় বক্তাগণ তরুণদের ক্ষমতায়নের উপর গুরুত্বারোপ করেন। আলোচনা সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ছাত্র সমন্বয়ক, শিক্ষক এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য জেলা পর্যায়ে ৪জন কর্মী ও ৫টি প্রতিষ্ঠানকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   বাঘায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জবই বিল রক্ষায় নিবন্ধিত জেলেদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সাংবাদিকের বাসায় স্বর্ণালঙ্কার ও নগদ টাকা চুরি

তামিম স্মৃতি ক্রীড়া একাদশের শুভ উদ্বোধন

তৃতীয়বারের মতো পুরস্কৃত ডিবির ওসি হাসিবুল্লাহ হাসিব

রাজশাহীতে মোস্তফা হত্যা মামলার প্রধান আসামি অস্ত্রসহ গ্রেপ্তার

রাজশাহী জেলা পরিষদ প্রশাসককে “বিশ্বের শ্রেষ্ঠ নারী নেত্রীর তালিকায় আছেন বেগম খালেদা জিয়া” বই উপহার

হাম ও উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু

ঈদের পরদিনই পরিচ্ছন্ন নগরী পাবেন নগরবাসী : রাসিক প্রশাসক

নগরীতে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার রহস্য উদঘাটন: গ্রেপ্তার ৮

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১০

জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই : প্রধানমন্ত্রী 

১১

ফায়ার সার্ভিসের সামর্থ্য ও সক্ষমতা বৃদ্ধিতে সরকার কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী

১৩

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ উদ্যাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী

১৪

আরএমপি কমিশনার ও রাসিক প্রশাসকের শুভেচ্ছা বিনিময়

১৫

চাঁপাইনবাবগঞ্জে গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার, দম্পতি গ্রেপ্তার

১৬

আইবাঁধ সড়কের কার্পেটিং কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

পদ্মার চরে ডাকাতের গুলিতে দুই জেলে আহত, নিখোঁজ ১

১৮

ঈদ উপহার পেল পৌর এলাকার ৪,৬২৫ পরিবার, স্বস্তি সুবিধাভোগীদের মুখে

১৯

পাটখাতকে সাত বিলিয়ন ডলারের শিল্পে উন্নীত করার লক্ষ্য সরকারের : বস্ত্র ও পাটমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST