১১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

মিশন অস্ট্রেলিয়া : ঋতুপর্ণাদের বেতন-খাবার-অনুশীলন নিয়ে বাফুফের পরিকল্পনা

অনলাইন ডেস্ক : বেশ বড় সম্ভাবনার সামনে বাংলাদেশের নারী ফুটবল। আগামী বছর অস্ট্রেলিয়ায় ১২ দলের নারী এশিয়া কাপে কোয়ার্টার ফাইনালে উঠলেই ব্রাজিল বিশ্বকাপ খেলার সুযোগ বাংলাদেশের। বাফুফে তাই ঋতুপর্ণা-আফিদাদের নিয়ে এখনই পরিকল্পনা শুরু করেছে।

গতকাল বিকেলে বাফুফের অন্যতম সহ-সভাপতি নাসের শাহরিয়ার জাহেদীর অফিসে ফেডারেশন সভাপতি তাবিথ আউয়ালসহ আরও কয়েকজন কর্মকর্তা অনানুষ্ঠানিক সভা করেছেন। সেই সভায় এশিয়া কাপ থেকে বিশ্বকাপে খেলার জন্য এই সময়ে কী কী প্রয়োজন এ নিয়ে আলোচনা হয়েছে মূলত। শুধু মাঠের অনুশীলন ও প্রীতি ম্যাচ নয়, ফুটবলারদের স্বাস্থ্য এবং খাবার নিয়েও গভীরভাবে বিশ্লেষণ হয়েছে।

কালকের সভায় নারী ফুটবল দলের সঙ্গে যাওয়া চিকিৎসকও ছিলেন। তার পর্যবেক্ষণ– বাংলাদেশ নারী ফুটবলারদের হিমোগ্লোবিন কম এবং বিশ্বকাপ পর্যায়ে খেলতে হলে স্বাস্থ্যগত বিষয়ে জোর দেওয়া প্রয়োজন। সভাপতিসহ উপস্থিত কমিটির সবাই জাতীয় দলের আনুষ্ঠানিক ক্যাম্প শুরুর আগে সব ফুটবলারের সাধারণ চেক-আপ করানোর পক্ষে মত দিয়েছেন। যা আগে সেভাবে হয়নি।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক আইন অনুযায়ী পানির হিস্যা দিতে হবে: আমির খসরু

জাপান, কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে লড়তে হবে বাংলাদেশকে। এই দলগুলো শুধু টেকনিক-ট্যাকটিসেই এগিয়ে নয়, শারীরিকভাবেও বেশ শক্তিশালী। বাংলাদেশ নারী দলে অনেক ফুটবলারেরই ওজনে ঘাটতি রয়েছে। কালকের আলোচনায় ওজনের ঘাটতি পূরণের পাশাপাশি বেশি পুষ্টিকর খাবার প্রদানের ব্যাপারে জোর দেওয়া হয়েছে।

নারী ফুটবল দল সাধারণত বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুশীলন করত। এই টার্ফ সংস্কার হওয়ায় কখনও বুয়েট, কখনও আবাহনী আবার কখনও কিংস অ্যারেনায় ছুটতে হয়। অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাফুফে আফিদাদের সুনির্দিষ্ট একটি মাঠ দিতে চায় আবাসন সুবিধাসহ। এজন্য ঢাকা কিংবা ঢাকার আশেপাশে বেশ কয়েকটি বিকল্প খুঁজছে ফেডারেশন।

নারী ফুটবলাররা দেশকে নিয়মিত বিরতিতে বিভিন্ন পর্যায়ে সাফল্য এনে দিচ্ছেন। এর বিপরীতে তেমন আর্থিক স্বচ্ছলতা তাদের আসেনি। এশিয়া কাপ নিশ্চিত হওয়ার পর ঋতুপর্ণাদের মাসিক বেতন মাত্র ৫৫ হাজার টাকার বিষয়টি আবারও আলোচনায় এসেছে। মেয়েদের আর্থিক বিষয়াদির উন্নতি এবং নিয়মিত করতে এবার বেশ সচেষ্ট হয়েছে ফেডারেশন।

আরও পড়ুনঃ   No, Facebook doesn't secretly listen via your microphone to target ads at you

এশিয়া কাপ নিশ্চিত করা অন্য দেশগুলো ইতোমধ্যে কাজ শুরু করলেও বাংলাদেশের খানিকটা সময় লাগছে। জাতীয় দলের অনেক ফুটবলারই বয়সভিত্তিক দলে খেলছেন। কোচ বাটলারও এই দলগুলো সামলাচ্ছেন। ফলে সেপ্টেম্বর-ফেব্রুয়ারি পর্যন্ত মূলত বাংলাদেশ কাজ করার সুযোগ পাবে। নভেম্বরে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ রয়েছে। সেই টুর্নামেন্টে বাংলাদেশের ক্লাব নাসরিন স্পোর্টিংয়ের খেলার কথা। এতে জাতীয় দলের কয়েকজন থাকবেন স্বাভাবিকভাবেই। ক্লাব প্রতিযোগিতা, জাতীয় দলের অনুশীলন ও প্রীতি ম্যাচ সবকিছুর সমন্বয়ের বিষয়টি কোচ বাটলারের ওপরই ছেড়েছে ফেডারেশন। আজ অ-২০ দলের ম্যাচ থাকায় বাটলার কালকের সভায় ছিলেন না। তিনি কিছুদিনের মধ্যে এশিয়া কাপের জন্য ফেডারেশনকে একটি পরিকল্পনা দেবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিক প্রশাসকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৫

রাজশাহীতে ২ লাখ ৩৩ হাজার অর্থনৈতিক ইউনিটে কর্মরত ৫ লাখের বেশি মানুষ

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফুটপাত দখল ও অবৈধ পার্কিংয়ের বিরুদ্ধে রাজশাহীতে সাঁড়াশি অভিযান

নগরীতে অটোরিকশার ভাড়া তদারকিতে মাঠে রাসিকের রাজস্ব বিভাগ

বাংলাদেশ ফল উৎপাদনে বিপ্লব ঘটিয়েছে : কৃষি মন্ত্রী

সংস্কৃতি মন্ত্রী’র সাথে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বগুড়ায় এলজিইডির উদ্যোগে কর্মশালা অনুষ্ঠিত

গণমাধ্যম সংস্কার প্রক্রিয়ায় সরকার কেবলই সহায়ক : তথ্যমন্ত্রী

১০

জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদারের আহ্বান জানালো বাংলাদেশ

১১

১২

জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

১৩

বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

১৪

নগরীতে পথহারা দুই মাদ্রাসা ছাত্র উদ্ধার; পরিবারের নিকট হস্তান্তর

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৬

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

১৭

নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর বৃক্ষরোপণ ও বিতরণ

১৮

বানেশ্বরে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত আহত ২

১৯

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে ইউরোপিয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST