৭ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, হোয়াইট হাউসের বাইরে বিক্ষোভ

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু— এ খবর জানতে পেরে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন হোয়াইট হাউসের বাইরে জড়ো হচ্ছেন ফিলিস্তিনপন্থি আন্দোলনকারীরা।

আজ সোমবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা আছে নেতানিয়াহুর। এছাড়া ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা এবং মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের কয়েক জন আইনপ্রণেতার সঙ্গে বৈঠক করার শিডিউল আছে নেতানিয়াহুর। ইতোমধ্যে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

একাধিক সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন গঠনের দাবি সম্বলিত পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফেস্টুন নিয়ে গতকাল রোববার থেকেই হোয়াইট হাউসের সামনে জড়ো হচ্ছিলেন আন্দোলনকারীরা। অনেকের হাতে নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি সম্বলিত ব্যানার-প্ল্যাকার্ড দেখা গেছে, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কুশপুতুলও এনেছেন অনেকে।

আরও পড়ুনঃ   গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০,৩২০ জনে

আমেরিকান মুসলিমস ফর প্যালেস্টাইন (এএমপি)-সহ বেশ কয়েকটি ফিলিস্তিনপন্থি মার্কিন সংগঠনের ডাকে এসেছেন এই আন্দোলনকারীরা। এএমপির এক মুখপাত্র জানিয়েছেন, নেতানিয়াহুকে নিন্দা জানিয়ে আজ সোমবার সংবাদ সম্মেলন করবেন তারা।

আরেক মুখপাত্র বলেন, তাদের প্রধান দাবি দু’টি— গাজায় ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান বন্ধ করা এবং যতদিন অভিযান চলবে— ততদিন ইসরায়েলকে সব ধরনের মার্কিন সহায়তা প্রদান বন্ধ রাখা।

আরও পড়ুনঃ   ভারতে ‘এক দেশ এক ভোট’ কি সত্যিই হবে?

আগের দিন রোববার সকালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন যে গাজায় যুদ্ধবিরতি চলতি সপ্তাহেই হতে পরে এবং এই ব্যাপারে সোমবার তিনি নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন।

“আমরা ইসরায়েলের সঙ্গে সম্প্রতি অনেক কাজ করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণটি ছিল ইসরানের সঙ্গে একটি সম্ভাব্য স্থায়ী চুক্তি”, সাংবাদিকদের বলেছিলেন ট্রাম্প।

সূত্র : আনাদোলু এজেন্সি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১০

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১১

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১২

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৩

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৪

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৫

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৬

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

১৭

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

১৯

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

২০

Design & Developed by: BD IT HOST