৬ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

ফলভর্তি বাগানে সুখ খুঁজে পেলেন জয়া আহসান

অনলাইন ডেস্ক : ঢালিউড কিংবা টলিউড— এখন দুই বাংলাতেই সমানতালে কাজ করে যাচ্ছেন নন্দিত অভিনেত্রী জয়া আহসান। কখনো কলকাতা, আবার কখনো ঢাকা— সিনেমার প্রচার ও শুটিং নিয়েই দৌড়াদৌড়ি তার!

তবে কাজের ব্যস্ততার ফাঁকেও মাটির সঙ্গে মিশতে ভালোবাসেন এই অভিনেত্রী; তা জানান দিয়েছেন বহুবার। কখনো নানা জাতের সবজি চাষ করছেন, আবার কখনও ফল! বলা বাহুল্য, অভিনয়ের পাশাপাশি বাগান কিংবা কৃষিকাজ তার যেন অন্যতম প্রিয় শখ।

আরও পড়ুনঃ   কোল্ডপ্লের কনসার্টে কাঁদলেন শ্রেয়া ঘোষাল

নিজের জন্য একটি ছোট্ট ফার্ম করেছেন জয়া আহসান; প্রায়ই সেখান থেকে ধরা দেন অভিনেত্রী। রোববার সামাজিক মাধ্যমে নিজের সেই ফার্ম হাউজের কিছু ছবি ভাগ করে নিলেন অনুরাগীদের মাঝে। তাতে দেখা যায়, পেঁপে, পিচফল এর মতো গাছ ও তার ব্যাপক ফলন!

দেখা যায়, পেঁপের গাছের পাশে সবুজ পোশাকে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় জয়াকে। আর থেকে দেখে মুগ্ধ ভক্তরাও। ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আমার জীবনের লক্ষ্য; আমার ছোট্ট ফার্ম নিয়েই আমি সুখী!’

আরও পড়ুনঃ   বিশ্বের সুন্দরী অভিনেত্রীর তালিকায় হানিয়া আমির

উল্লেখ্য, কলকাতায় ‘ডিয়ার মা’ ছবির প্রচারণা ও ‘আজও অর্ধাঙ্গিনী’র শুটিং শেষে সদ্যই দেশে ফিরেছেন এই অভিনেত্রী। এসেই খামারে সময় কাটাতে দেখা গেল তাকে। অন্যদিকে কিছু প্রেক্ষাগৃহে একযোগে চলছে জয়া আহসানের দুটি ছবি—‘তাণ্ডব’ ও ‘উৎসব’। দুটি চলচ্চিত্রেই রয়েছে তার প্রশংসনীয় অভিনয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অভিযোগে গ্রেপ্তার ১৬

১

উন্নত চিকিৎসার জন্য ভূমিমন্ত্রীকে নেয়া হলো ঢাকায়

২

নগরীতে প্রতিমা বিসর্জন কার্যক্রম পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৩

অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে দেখতে হাসপাতালে গেলেন জেলা পরিষদ প্রশাসক

৪

প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দী বিএনপি নেতার অসহায় পরিবারের পাশে রাসিক প্রশাসক

৫

বাঘায় আবাদি জমিতে পুকুর খননের অভিযোগে প্রসাশনের অভিযান, অভিযুক্তরা পলাতক

৬

বাঘায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দুই হাজার অসহায় মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

৭

গোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হার

৮

নগরীর হরিজন পল্লী এলাকা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

৯

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে রাসিক প্রশাসক

১০

মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত রথীন্দ্রনাথ দত্ত, গর্ব রাজশাহী অঞ্চলের মানুষের

১১

রূপপুর পৌঁছেছে রূপপুর প্রকল্পের ইউরেনিয়ামের দ্বিতীয় চালান

১২

দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্ল্যান্ট: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১৩

জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: খাদ্যমন্ত্রী

১৪

অসুস্থ হয়ে রামেক হাসপাতালে ভূমিমন্ত্রী, সুস্থতার জন্য দোয়া প্রার্থনা

১৫

কাঁকনহাট পৌরসভার তিনবারের সাবেক মেয়র আব্দুল মজিদ আর নেই

১৬

রাজশাহীতে বিষাদের সুরে দেবী দুর্গাকে পদ্মায় বিসর্জন

১৭

রাজশাহীতে মণ্ডপে মণ্ডপে সিঁদুর খেলা, ঢাকের বাদ্যে দুর্গার বিদায়

১৮

রামেক হাসপাতালে ৫ দফা দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

১৯

রাজশাহীতে লিচুবাগানের পাশে মিলল ১০৩ তাজা ককটেল

২০

Design & Developed by: BD IT HOST