১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

সিরাজগঞ্জে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাট

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের কামারখন্দে পরিবারের সবাইকে অজ্ঞান করে লুটপাটের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা জানালার গ্রিল কেটে ঘরের ভেতরে প্রবেশ করে এক ব্যবসায়ী ও তার স্ত্রী-সন্তানকে অচেতন করে মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাতে উপজেলার রায়দৌলপুর ইউনিয়নের পেছরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা হলেন—এলাকার তাতেঁর কাজে ব্যবহৃত মালামাল বিক্রি করা ব্যবসায়ী ফিরোজ আলী (৩৫), তার স্ত্রী সোনিয়া খাতুন (৩০) ও মেয়ে রাকা খাতুন (১৪)।

আরও পড়ুনঃ   সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ

স্থানীয় বাসিন্দারা মঙ্গলবার সকালে তাদের সবাইকে ঘরের ভেতরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বেলা ৩টার পর তাদের জ্ঞান ফিরলেও এখনো কথা বলার মতো অবস্থায় নেই। ফলে লুট হওয়া মালামালের প্রকৃত পরিমাণ এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে প্রাথমিকভাবে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ঘরের বিভিন্ন আসবাবপত্রও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।

ব্যবসায়ী ফিরোজ আলীর ভাই জাহিদুল ইসলাম বলেন, সকালে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখনো তাদের বিস্তারিত বলার অবস্থায় নেই, ফলে কিছু বোঝা যাচ্ছে না।

আরও পড়ুনঃ   গাঁজাসহ সংঘবদ্ধ মাদক চক্রের দুই সদস্য গ্রেফতার

এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে কামারখন্দ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত করেছে। থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রব বলেন, জানালার গ্রিল কাটা অবস্থায় পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST