১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

জিতুর সঙ্গে পরকীয়া প্রেম নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী

অনলাইন ডেস্ক : একে একে তিনবার বিয়ে করেও সুখের সংসারের দেখা পাননি ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বর্তমানে ছেলে ঝিনুককে নিয়ে একাই থাকছেন তিনি। এরই মধ্যে ব‌্যবসায়ী অভিরূপ চৌধুরীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। একসঙ্গে দেশের বাইরেও সময় কাটিয়েছেন।

তবে সেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন শ্রাবন্তী। গত বছরের শেষের দিকে জানা যায়, শুভ্রজিৎ মিত্রর সঙ্গে শ্রাবন্তী প্রেম করছেন। যদিও একথা স্বীকার করেননি শুভ্রজিৎ কিংবা শ্রাবন্তী। বরং তারা বিষয়টি এড়িয়ে যান।

এদিকে, বেশ কিছুদিন ধরে গুঞ্জন উড়ছে, ভারতীয় টিভি ও চলচ্চিত্রাভিনেতা জীতু কমলের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন শ্রাবন্তী। বিষয়টি নিয়ে টলিপাড়ায় চর্চা হলেও জীতু কিংবা শ্রাবন্তী মুখে কুলুপ এঁটেছিলেন। অবশেষে এ নিয়ে কথা বললেন শ্রাবন্তী নিজেই। ভারতীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন এই অভিনেত্রী।

আরও পড়ুনঃ   লস অ্যাঞ্জেলসে দাবানল : আটকে পড়েছেন নোরা ফাতেহি

জীতু কমলের সঙ্গে প্রেমের গুঞ্জনে সীলমোহর পড়বে? এ প্রশ্নের উত্তরে শ্রাবন্তী চ্যাটার্জি বলেন, ‘আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি নামটা শুনে। আরো অনেকের নাম জুড়ে দেওয়া হয় আমার সঙ্গে। লোকে অনেক কিছুই ভাবে, আমি তো জানি সত্যিটা কী! আমার প্রেম, ভালোবাসা, সবই অভিনয়কে ঘিরে।’

তাহলে ৩৬ বছর বয়সী শ্রাবন্তী ঠিক কার সঙ্গে সম্পর্কে রয়েছেন? এ বিষয়ে শ্রাবন্তীর স্পষ্ট জবাব— ‘আমি এখনো সিঙ্গেল।’

বেশ কিছু প্রশংসিত সিনেমা উপহার দিয়েছেন ৩৪ বছর বয়সী জীতু কমল। বিশেষ করে ‘অপারিজত’ সিনেমাটি তাকে আলাদাভাবে আলোচনায় নিয়ে আসে। শ্রাবন্তীর সঙ্গে জুটি বেঁধে সিনেমায়ও অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবনে নন্দিতা দাসের সঙ্গে সংসার বেঁধেছেন এই অভিনেতা।

আরও পড়ুনঃ   বাংলাদেশের সিনেমার ইতিহাসে এমন মেকআপ আগে দেখা যায়নি

২০০৩ সালে পরিচালক রাজীবকে বিয়ে করেন শ্রাবন্তী। তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান অভিমন্যু (ঝিনুক)। পরবর্তীতে রাজীবের সঙ্গে ছাড়াছাড়ি হয় তার। এরপর এ অভিনেত্রী বিয়ে করেন প্রেমিক কৃষাণ ভিরাজকে। ২০১৬ সালের জুলাইয়ে কলকাতার একটি পাঁচতারা হোটেলে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রি বিয়ে হয়। ২০১৭ সালের আগস্টের দিকে দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর বেজে ওঠে। ২০১৭ সালের শেষের দিকে বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১০

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১১

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৩

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৪

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৫

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

১৮

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST