১৭ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

ইঞ্জিন বিকল, পথে থেমে গেল মধুমতি এক্সপ্রেস

স্টাফ রিপোর্টার : ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির কারণে রাজশাহীর বুধপাড়া এলাকায় পথে থেমে যায় মধুমতি এক্সপ্রেস ট্রেন। এতে প্রায় ৪০ মিনিট ট্রেনটি বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকে। এর প্রভাবে ঢাকাগামী বনলতা এক্সপ্রেস ট্রেনও ১৮ মিনিট দেরিতে ছাড়ে।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাতটার দিকে এ ঘটনা ঘটে। এর আগে সকাল ছয়টা ৪০ মিনিটে মধুমতি এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাজশাহী স্টেশন থেকে চার কিলোমিটার দূরে গিয়ে হঠাৎ থেমে যায় ট্রেনটি। একবার চলার পর আবারও থেমে যায়। পরে কিছু সময় পর ট্রেনটি আবারো চলতে শুরু করে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার পেলেন রাজশাহীর অসহায় টুলি বেগম

এরপর হরিয়ান স্টেশনে পৌঁছালে সেখানে আরও একবার থেমে যায় ট্রেনটি। কিছুদূর যাওয়ার পর ফের যান্ত্রিক সমস্যার মুখে পড়ে সেটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এসময় রাজশাহী থেকে ছেড়ে যাওয়া বনলতা এক্সপ্রেস ট্রেনটি হরিয়ান স্টেশন অতিক্রম করার পর মধুমতি এক্সপ্রেস পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এতে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় ট্রেনটিকে।

মধুমতি এক্সপ্রেসের এক যাত্রী সুমন আহমেদ বলেন, ‘স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর ট্রেন হঠাৎ থেমে যায়। কিছুটা চলার পর আবারও থামে। পরে আবার যাত্রা শুরু করে।’

স্থানীয় বাসিন্দা কালু জানান, ‘ট্রেন অনেকক্ষণ ধরে বারবার থেমেছে। পরে আবার চলতে দেখা গেছে।’

আরও পড়ুনঃ   শিক্ষকদের বাড়ি ভাড়া বেড়ে ১৫ শতাংশ, পাবেন দুই ধাপে

রেলওয়ের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘ইঞ্জিনের চাকা বারবার স্লিপ করছিল। পরে হরিয়ান স্টেশনে ফিরে কিছু সময় অপেক্ষা করে ট্রেনটি আবার যাত্রা করে।’

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, ‘বৃষ্টির কারণে লাইনের ওপর পানি ছিল। এতে চাকা ভিজে গিয়ে হুইল স্লিপ করেছে। ফলে ধীরে ধীরে ট্রেন চলছিল। লেট বলা যাবে না, কারণ থেমে থেমে চললেও মুভমেন্ট ছিল।’

তিনি আরও জানান, ‘হরিয়ান স্টেশনের কর্মীরা ইঞ্জিনের চাকার নিচে বালু দিয়ে মেরামতের চেষ্টা চালান। এতে বনলতা এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ১৮ মিনিট দেরিতে ছেড়ে যায়।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১০

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১১

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১২

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

১৩

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

১৪

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

১৫

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

১৬

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

১৭

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

১৮

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১৯

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST