১৫ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কোল্ড স্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন আলুচাষি ও ব্যবসায়ীরা। রোববার (১৫ জুন) দুপুরে পবা উপজেলার বায়া এলাকায় এই কর্মসূচি পালন করেন তারা। রাজশাহী জেলা আলুচাষি ও আলু ব্যবসায়ী সমবায় সমিতির উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

কোল্ড স্টোরেজে আলু রাখা ও বুকিং কাটা আলুচাষি ও ব্যবসায়ীরা জানান, বিগত বছরগুলোতে বস্তায় করে আলু হিমাগারগুলোতে রাখা হতো। তখন বস্তা ধরে হিসাব রাখা হতো। প্রতি বস্তায় ৮০ থেকে ৯০ কেজি পর্যন্ত আলু থাকতো। গত বছর আলু কমিয়ে ৫০ কেজি করে রাখা হয়। সে হিসেবে প্রতিকেজি আলু রাখতে তাদের খরচ পড়ে যেত ৪ টাকা পর্যন্ত। কিন্তু এবার স্টোরেজ মালিকরা কেজি প্রতি ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করে দিয়েছে। আলু রাখা থেকে শুরু করে অন্যান্য খরচ মিলে এখানে ৭ থেকে ৮ টাকা পর্যন্ত খরচ পড়ে যাচ্ছে।

আরও পড়ুনঃ   ভূমির ওপর মানুষের অধিকার সার্বজনীন: ভূমি উপদেষ্টা

সমাবেশে বক্তব্য দেন সমিতির সভাপতি মো. আহাদ আলী, সাধারণ সম্পাদক মো. মিঠুন আহমেদ, আলুচাষি হাফিজুর রহমান, রফিকুল ইসলাম প্রমুখ। তারা দুপুর দেড় ১টা পর্যন্ত সেখানেই অবস্থান করেন।

পবার বড়গাছি গ্রামের আলুচাষি রফিকুল ইসলাম ৫ হাজার বস্তা আলু রেখেছেন কোল্ড স্টোরেজে। তার এলাকার আলুচাষিরা তার মাধ্যমে আলুগুলো কোল্ড স্টোরেজে রেখেছেন। তিনি প্রতি বস্তা আলু ২৩০ টাকা দরে রেখেছেন। গত বছর অক্টোবরে তিনি সমস্ত টাকা পরিশোধ করেছেন (পেইড বুকিং)। পরে চলতি বছর মার্চে আলু রেখেছেন। এখন আবার বাড়তি টাকা চাচ্ছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। বাড়তি টাকা না দিলে আলু দেবে না। গত কয়েক দিন ধরে তারা আলু বের করতে পারেননি হিমাগার থেকে।

মোহনপুরের কৃষক হাফিজুর রহমান দেড় হাজার বস্তা আলু রেখেছেন কোল্ড স্টোরেজে। তিনি বলেন, এবার আলু চাষে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়েছে। অনেকে আলু চাষ করে পথে বসে গেছেন। আলুর দাম তো বাড়ছেই না। এখন কোল্ড স্টোরেজে আলুর খরচ বাড়ালে তারা আরও বেশি ক্ষতিগ্রস্ত হবেন। কোল্ড স্টোরেজের সিন্ডিকেট ভাঙার জন্য রাস্তায় নেমেছেন বলে জানান তিনি।

আরও পড়ুনঃ   জনগণের হাতে ক্ষমতা হস্তান্তরে আমরা প্রতিশ্রুতিবদ্ধ : প্রধান উপদেষ্টা

সমিতির সাধারণ সম্পাদক মো. মিঠু আহমেদ বলেন, কোল্ড স্টোরেজগুলোর হঠকারী সিদ্ধান্তে হাজার হাজার কৃষক ও ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। তারা বাড়তি ভাড়া দেবেন না। আর কোল্ড স্টোরেজগুলো বাড়তি ভাড়া আদায় ছাড়া আলু ছাড়ছে না। তারা আলু আটকে রেখে কৃষক ও ব্যবসায়ীদের জিম্মি করেছেন।

এ বিষয়ে রহমান সিডস স্টোরেজের ব্যবস্থাপক আব্দুল হালিম বলেন, স্টোরেজে আলু রাখার ভাড়া কমানোর দাবিতে তারা আন্দোলন করছেন। বিষয়টি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে। তারাও আলোচনায় বসতে চান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে ২০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার ১

জয়পুরহাটে বিদ্যালয় পরিচালনা কমিটির ভোট চলাকালে সংঘর্ষ আহত ৯

পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা আনতে মালিক সমিতির সঙ্গে আরএমপির মতবিনিময়

নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১২৬ তম মৃত্যু দিবস পালন

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬

গোদাগাড়ীতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিয়ামতপুরে প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে অবস্থান কর্মসূচি পালন

বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

পদ্মার চরে আধিপত্য নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ যুবকের লাশ উদ্ধার

১০

রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ জব্দ

১১

পুঠিয়ায় একশো পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১২

রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

১৩

কর্মস্থলে মানসিক চাপ নিয়ন্ত্রণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

এস আলমের প্রভাবমুক্ত ইসলামী ব্যাংকের দাবিতে রাজশাহীতে মানববন্ধন

১৫

একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী

১৬

রাজশাহীতে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৭

অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চেয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান : এলজিআরডি মন্ত্রী

১৮

জুলাই আন্দোলনে আহত যোদ্ধার পাশে ডিসি ফরিদা খানম

১৯

হাম ও উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST