১৩ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশের পথে হাঁটতে চায় ভারতের ফুটবল

অনলাইন ডেস্ক : একের পর এক প্রবাসী ফুটবলারের আগমনে নতুন জোয়ার বইছে বাংলাদেশের ফুটবলে। হামজা চৌধুরী, ফাহামিদুল ও সামিত সোমদের মতো বিদেশি লিগে খেলা ফুটবলাররা ইতোমধ্যে লাল-সবুজের জার্সি গায়ে জড়িয়েছেন। প্রবাসী ফুটবলারদের ভেলায় চড়ে ফুটবলে দিন বদলের স্বপ্ন দেখছেন সমর্থকরা। এবার দলের হাল ফেরাতে প্রবাসীদের টানার কথা ভাবছে ভারতও। এমনটাই শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবলমহলের অন্দরে কান পাতলে।

দেশটির গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) এক কর্মকর্তা জানিয়েছেন, এবার থেকে প্রবাসী ভারতীয়দেরও জাতীয় দলের হয়ে খেলতে দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে সরকারের কাছে। সেই আবেদন ভালোভাবে খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে এসএএইচআর প্রতিনিধিদলের সাক্ষাৎ

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে ওই কর্মকর্তা বলেন, “আমাদের প্রেসিডেন্ট একাধিক সরকারি দপ্তরের সঙ্গে কথা বলেছেন। বিষয়টি নিয়ে আপাতত ইতিবাচক ইঙ্গিত মিলেছে। আমাদের হাতে অবশ্য কিছু নেই। কিন্তু শেষ পর্যন্ত সরকার আমাদের কথায় সায় দেবে, সেই নিয়ে আমরা আশাবাদী।”

প্রবাসী ভারতীয়রা জাতীয় দলের জার্সিতে খেললেই যে রাতারাতি সাফল্য আসবে না, সেটাও মনে রাখতে বলছেন ওই ফেডারেশন কর্মকর্তা। তার কথায়, প্রবাসী ভারতীয়রা যদি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পান তাহলে প্রথম একাদশ গড়ার জন্য অনেক বিকল্প থাকে হাতে। তাছাড়াও এই ফুটবলাররা অনেক উন্নতমানের লিগে ক্লাব ফুটবল খেলে থাকেন। তাদের অভিজ্ঞতা, দক্ষতা থেকে সমৃদ্ধ হতে পারে ভারতীয় ফুটবল। তবে প্রবাসী ভারতীয়রা এলেই পরপর জিততে শুরু করবে এমন আশা না রাখাই উচিত।

আরও পড়ুনঃ   রাবি এলামনাই এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

ভারতীয় ফুটবলে দুর্দিন চলছে। অবসর ভেঙে দলে ফেরা সুনীল ছেত্রীও খুব একটা সুবিধা করতে পারছেন না। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের কাছে হেরে গেছে টিম ইন্ডিয়া।ফেডারেশনের ওই কর্মকর্তার কথায়, আপাতত ফেডারেশনের তরফ থেকে সরকারকে জানানো হয়েছে যে প্রবাসী ভারতীয়রা খেললে ভালো হয়। প্রবাসী ভারতীয়দের কাজে লাগাতে চায় ফেডারেশন। হংকংয়ের বিরুদ্ধে জিততে পারলে জাতীয় দলের জন্য আর্থিক পুরস্কার ঘোষণার সিদ্ধান্তকেও সমর্থন করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST