১৬ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলে হামলার পর ইরানের পরমাণু স্থাপনা ‘সাময়িক’ বন্ধ : আইএইএ প্রধান

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার প্রধান সোমবার বলেছেন, ইরান ‘নিরাপত্তার বিষয় বিবেচনা করে’ তাদের পারমাণবিক স্থাপনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। চলতি সপ্তাহের ইসরায়েলের ওপর কয়েকশ’ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার পর তেহরান এমন পদক্ষেপ গ্রহণ করে। খবর এএফপি’র।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রোসিকে জিজ্ঞাসা করা হয়েছিল ইরানের হামলার প্রতিশোধ হিসেবে তেহরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলি হামলার সম্ভাবনা নিয়ে তিনি উদ্বিগ্ন কি-না।

আরও পড়ুনঃ   গাজায় আরও এক স্কুলে ইসরায়েলের হামলা, নিহত অন্তত ১৫

জবাবে তিনি বলেন, ‘আমরা সর্বদা এমন হামলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন। আমি আপনাদের যা বলতে পারি তা হলো ইরানে অবস্থানকারী আমাদের পরিদর্শকদের দেশটির সরকার জানিয়েছে, ‘আমরা প্রতিদিন যে সমস্ত পারমাণবিক স্থাপনা পরিদর্শন করছি নিরাপত্তার কথা বিবেচনায় রেখে সেসব স্থাপনা রোববার বন্ধ থাকবে।’
গ্রোসি বলেন, সোমবার পারমাণু স্থাপনাগুলো ফের খুলে দেওয়ার কথা রয়েছে। তবে পরিদর্শকরা ওই দিন পর্যন্ত এসব স্থাপনা পরিদর্শনে আসবেন না।

আরও পড়ুনঃ   সালমান রুশদির বিতর্কিত ‘স্যাটানিক ভার্সেস’ বিক্রি শুরু ভারতে

এক্ষেত্রে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, ‘আমি পরিস্থিতি সম্পূর্ণ শান্ত না হওয়া পর্যন্ত পরিদর্শকদের ফিরে যেতে দেব না বলে সিদ্ধান্ত নিয়েছি।’

ইরান দামেস্কোর একটি কনস্যুলেট ভবনে ভয়াবহ বিমান হামলার প্রতিশোধ নিতে শনিবার থেকে রোববার রাত পর্যন্ত ইসরায়েলে ৩শ’ টিরও বেশি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। ইরানের কনস্যুলেট ভবনে হামলায় তাদের সাতজন বিপ্লবী গার্ড নিহত হন। তাদের মধ্যে দুইজন জেনারেল ও ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

১০

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১১

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১২

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১৩

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৪

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৫

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৬

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৭

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৯

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST