১১ জুন ২০২৫
অনলাইন সংস্করণ

তাইওয়ানে ৫.৯ মাত্রার ভূমিকম্প

অনলাইন ডেস্ক : ভূমিকম্পে কেঁপে উঠলো তাইওয়ান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৯। স্থানীয় সময় বুধবার (১১ জুন) ভূমিকম্পটি আঘাত হানে। সে সময় রাজধানী তাইপেতে বাড়ি-ঘর এবং বিভিন্ন স্থাপনা কেঁপে উঠেছে। খবর এএফপির।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি হুয়ালিয়েন সিটি থেকে ৭১ কিলোমিটার দক্ষিণের পূর্ব উপকূল থেকে প্রায় ৩১ কিলোমিটার (১৯ মাইল) গভীরে আঘাত হেনেছে। তাইওয়ান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ভূমিকম্প থেকে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ   হাত ফসকে আইফোন পড়ে গেল মন্দিরের দানবাক্সে, ফেরত দিতে অস্বীকৃতি

তাইতুং দমকল বিভাগও এএফপিকে জানিয়েছে যে, ভূমিকম্পের পর কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

উপকূলীয় শহর চেংগংয়ের এক দমকলকর্মী বলেন, ভূমিকম্পটি যখন আঘাত হানে তখন কম্পিউটার স্ক্রিন এবং ফ্যান কেঁপে ওঠে। তিনি বলেন, আগের ভূমিকম্পগুলো থেকে এটি ছিল বেশি শক্তিশালী। তিনি আরও বলেন, আমার মনে হচ্ছিল আমি দৌঁড়ে বাইরে বেরিয়ে যাই।

প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারের কাছে দুটি টেকটোনিক প্লেটের প্রান্তে অবস্থানের কারণে তাইওয়ান প্রায়ই ভূমিকম্পের শিকার হয়। ইউএসজিএস-এর মতে, এটি বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চল।

আরও পড়ুনঃ   রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনে নিহত ২, আহত ৫৪

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। কর্মকর্তারা জানিয়েছেন, ২৫ বছরের মধ্যে এটা ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। ওই ভূমিকম্পে কমপক্ষে ১৭ জন নিহত হয়।

এছাড়া ২০১৬ সালে তাইওয়ানে একটি ভয়াবহ ভূমিকম্পে শতাধিক মানুষ নিহত হয়। তবে দেশটিতে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। ওই ভূমিকম্পের আঘাতে ২ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

১০

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

১১

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

১২

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

১৩

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

১৪

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

১৫

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১৬

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১৭

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১৮

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৯

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

২০

Design & Developed by: BD IT HOST