২৯ মে ২০২৫
অনলাইন সংস্করণ

এমি মার্টিনেজের দলবদলে নতুন মোড়, ফিরতে পারেন পুরোনো ডেরায়

অনলাইন ডেস্ক : ৮ বছর ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট ক্লাব আর্সেনালের গোলবার সামলানোর পর ২০২০ সালে অ্যাস্টন ভিলায় যোগ দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। তার ভিলা অধ্যায়ও এবার শেষ হচ্ছে। এখন এমির দলবদল নিয়ে চলছে নানা গুঞ্জন। সেই গুঞ্জনে নতুন মোড় নিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে। তাদের মতে, পুরোনো ঠিকানা আর্সেনালেই ফিরতে পারেন মার্টিনেজ।

তবে এর সঙ্গে একটি শর্ত জড়িত। এক বিশেষ প্রতিবেদনে ‘দ্য সান’ বলছে, যদি ডেভিড রায়া স্পেনে ফিরে যান, আর্সেনাল তাদের পুরোনো তারকা মার্টিনেজকে ফেরাতে চায়। ৩২ বছর বয়সী এই গোলরক্ষকও পুরোনো ঠিকানা এমিরেটসের ক্লাবে দ্বিতীয় সুযোগ নিতে পারেন। কারণ আর্সেনালের ২৯ বছর বয়সী বর্তমান গোলরক্ষক লা লিগায় যাওয়ার কথা চলছে। এই স্প্যানিশ গোলরক্ষক রিয়াল মাদ্রিদের সংক্ষিপ্ত তালিকায় আছেন।

রিয়াল মাদ্রিদ মূলত দীর্ঘ মেয়াদে তাদের বেলজিয়াম তারকা থিবো কোর্তোয়ার বিকল্প কাউকে দলে নিতে চায়। নতুন কোচ জাবি আলোনসো কোর্তোয়া এবং আন্দ্রে লুনিনের জায়গায় নতুন মুখ আনতে চান বলেও গুঞ্জন রয়েছে। সে হিসেবে স্পেনের গোলরক্ষক ডেভিড রায়ার নামটি আসছে রিয়ালের সম্ভাব্য তালিকায়। এ ছাড়া তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদও নজর রেখেছে তার ওপর। কারণ তাদের বর্তমান স্লোভেনিয়ান গোলরক্ষক জ্যান ওবলাককে সৌদি আরব বড় অঙ্কের প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুনঃ   দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩

এবারের মৌসুমে দারুণ ফর্মে আছেন ডেভিড রায়া। আর্সেনালের হয়ে প্রিমিয়ার লিগেও ছিলেন দুর্দান্ত। যদি রোববারের ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে ক্লিনশিট রাখতে পারেন তবে রায়ার হাতেই আবারও গোল্ডেন গ্লাভস পুরস্কার উঠতে পারে। এমন ফর্ম সত্ত্বেও পছন্দের দাম পেলে রায়াকে ছেড়ে দেবে গানাররা। আবার আর্সেনাল জানে যে, মার্টিনেজের জন্য সৌদি আরবের বড় অঙ্কের প্রস্তাব তো আছেই, পাশাপাশি আরও একাধিক দলের আগ্রহ আছে তাকে নিয়ে।

গত ১৬ মে টটেনহ্যাম হটস্পারকে ২-০ গোলে হারিয়েছিল অ্যাস্টন ভিলা। সেই ম্যাচ শেষে অশ্রুসিক্ত চোখে দর্শকদের অভিবাদনের জবাব দেন এমি মার্টিনেজ। দর্শকদের উদ্দেশ্যে তার ইশারা-ইঙ্গিত বিদায়ের বার্তা কি না সেই গুঞ্জন শুরু হয়েছে। চলতি মৌসুমে সেটাই ছিল ঘরের মাঠ ভিলা পার্কে তাদের শেষ ম্যাচ। রোববার ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ রয়েছে ভিলার। সেই ম্যাচের ওপর আগামী মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবে কি না সেই নিশ্চয়তা পাওয়া যাবে। আর সেটি সিদ্ধান্ত নিতে ভূমিকা রাখবে মার্টিনেজের।

আরও পড়ুনঃ   নারী ফুটবল ম্যাচে হামলা, বাফুফের বিবৃতি

২০২০ সালে মিকেল আর্তেতার আর্সেনাল ছেড়ে ভিলায় যোগ দেন এমি। এর আগে বার্নড লেনোর ইনজুরিতে দলে সুযোগ পেয়ে তিনি গানারদের এফএ কাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। ক্লাব পরিবর্তনের পরই জাতীয় দলের হয়ে টানা দুটি কোপা আমেরিকা এবং কাতার বিশ্বকাপ জয়ের মতো ক্যারিয়ারসেরা মুহূর্ত আসে এই আলবিলেস্তে তারকার সামনে। টানা দু’বার তিনি ফিফার সেরা গোলরক্ষকও হয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১০

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১১

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১২

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

১৩

যুদ্ধের প্রথম দিনে ইরানে স্কুলে হামলায় নিহত ১৫৫: রাষ্ট্রীয় টিভি

১৪

নাটোরে বাকপ্রতিবন্ধী ছেলের হাতে মা খুন

১৫

যশোরে নারীদের স্নাতক ও ডিগ্রি পর্যন্ত শিক্ষা বিনা মূল্যে করা হবে : প্রধানমন্ত্রী

১৬

গোদাগাড়ীর ছয়ঘাটিতে অবৈধ জ্বালানি জব্দ করে কৃষকদের মাঝে বিতরণ

১৭

রাজশাহী চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

১৮

বাঘায় ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ

১৯

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে রাসিকের স্বাস্থ্য বিভাগের সুপারভাইজারদের সাথে মতবিনিময়

২০

Design & Developed by: BD IT HOST