২৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে’-রাজশাহীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, আমাদের সীমান্ত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। সীমান্তে নিরাপত্তার কোনো ধরনের ঘাটতি নেই। আমাদের জনগণ ও সীমান্ত সম্পূর্ণভাবে নিরাপদ।

উপদেষ্টা আজ দুপুরে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে ১৪তম ব্যাচ ডেপুটি জেলার এবং ৬২তম ব্যাচ কারারক্ষী ও মহিলা কারারক্ষী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, সীমান্তে পুশ-ইন এর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় আমরা এর প্রতিবাদ করেছি। যেসব বাংলাদেশী ভারতে অবৈধভাবে বসবাস করছে তাদেরকে যথাযথ চ্যানেলের মাধ্যমে পাঠাতে ভারতকে বলা হয়েছে। তিনি বলেন, ভারতসহ বিভিন্ন দেশের নাগরিকগণ যারা আমাদের দেশে অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে আমরা যেমন যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত পাঠাই ঠিক তেমনিভাবে আমাদের দেশের নাগরিকদের আমরা সে প্রক্রিয়ায় ফেরত নিতে প্রস্তুত। এ বিষয়ে আমাদের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনা হয়েছে। তাছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে যোগাযোগ করছে।

আরও পড়ুনঃ   দায়িত্ব গ্রহণ করলেন রেহান আসিফ আসাদ

আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিরাপত্তা প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে উপদেষ্টা বলেন, গত ঈদ-উল-ফিতর যেমন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, সামনের ঈদে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকে, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ   রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের উৎপাদন প্রায় ১৫ লক্ষ টন বেড়েছে। আলুর দামও কম রয়েছে। তিনি আরও বলেন, কিছু ক্ষেত্রে হয়তো কৃষকরা ন্যায্য মূল্য পাচ্ছে না। তবে সংশ্লিষ্ট সবাই যদি সহযোগিতা করে তাহলে কৃষকরা ন্যায্য মূল্য পাবে।

এসময় কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন ও আরএমপি পুলিশ কমিশনার আবু সুফিয়ানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

এক পাইলট গাঁজা সেবন করে ধরা, সবার জন্য পরীক্ষা বাধ্যতামূলক এয়ার ইন্ডিয়ার

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

শিক্ষাই শিশু-যুবাদের জীবন বদলের অন্যতম হাতিয়ার: জেলা প্রশাসক

রাষ্ট্রপতি নির্বাচন : ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র জমা

সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

১০

আরো নতুন ১২ জেলায় অনলাইন ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধন করলেন আইনমন্ত্রী

১১

নগরীর রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত

১২

আরইউজের নেতৃবৃন্দের সঙ্গে আরএমপির মতবিনিময়

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

তরুণদেরকে উদ্যোক্তা হওয়ার আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার অন্যতম বড় ক্ষেত্র : বাণিজ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৭

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

১৮

রাজশাহীতে র‍্যাবের অভিযানে হেরোইনসহ গ্রেফতার ২

১৯

রাজশাহীতে পুলিশের অভিযানে ১৫০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধারসহ গ্রেফতার ২ 

২০

Design & Developed by: BD IT HOST