২৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয় ‘ঝুমুল’

অনলাইন ডেস্ক : বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনার পাশাপাশি বাংলাদেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়-‘ঝুমুল’। মঙ্গলবার (২৭ মে) এই লঘুচাপ সৃষ্টি হতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। এ বিষয়ে সতর্কতা জারি করেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

বিডব্লিউওটি বলছে, বুধবার থেকে দেশের ওপর সক্রিয় হতে পারে ‘ঝুমুল’ বৃষ্টিবলয় এবং ৩ জুন পর্যন্ত এর প্রভাব বিস্তৃত থাকতে পারে। এটি একটি পূর্ণাঙ্গ মৌসুমি বৃষ্টিবলয়, যা দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করবে। বিশেষত রংপুর, খুলনা, সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগে ‘ঝুমুল’ -এর প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে। এছাড়াও রাজধানীসহ বরিশাল, ও রাজশাহী বিভাগেও এর উল্লেখযোগ্য প্রভাব অনুভূত হবে।

আরও পড়ুনঃ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও ৫ প্রসিকিউটর নিয়োগ

অন্যদিকে, মঙ্গলবার বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ফলে দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। তাই বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাধারণ মানুষকে সতর্ক থাকার জন্য আবহাওয়াবিদরা পরামর্শ দিয়েছেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা

১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১

২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২১

৩

রাজশাহীতে কলেজ পরিদর্শনে গিয়ে ক্লাসে একজন ছাত্রী পেলেন মন্ত্রী

৪

বাংলাদেশে আর কখনো আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

৫

নগরীতে ৪১টি নকল স্বর্ণের বারসহ গ্রেপ্তার দুই প্রতারক

৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯

৭

নিয়ামতপুরে অগ্নিকাণ্ডে ‘স’ মিল ভস্মীভূত

৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৬

৯

পুঠিয়ায় দুই দশকের দুর্ভোগের অবসানে সড়ক উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১০

ঋত্বিক ঘটকের পৈতৃক বসতভিটা ভাঙার ঘটনার নিরপেক্ষ তদন্ত ও সংরক্ষণের দাবি

১১

বাঘায় কেন্দ্রীয় গোরস্থানে টিকটক, সচেতন মহলে তীব্র ক্ষোভ

১২

বাঘায় বিএনপির অফিসের সামনে পেট্রোলসদৃশ তরল পদার্থ ভর্তি দুটি কাচের বোতল উদ্ধার

১৩

নাগরিকদের অধিকার সচেতন করেছে ‘সুশীল’ প্রকল্প

১৪

পুলিশের স্পেশাল টিমের অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেপ্তার ২

১৫

বাঘায় ডেঙ্গু নিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক সভা ও বিনামূল্যে মশারি বিতরণ

১৬

মান্দায় সাড়ে ৫ হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার

১৭

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

১৮

সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কার্যক্রমে দেশসেরার স্বীকৃতি পেল রাসিক

১৯

রুয়েটে প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ১২ ডিসেম্বর, পরীক্ষা ২৮ জানুয়ারি

২০

Design & Developed by: BD IT HOST