২৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

ব্রাজিল তারকা সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখনই শুরু মুহুর্মুহু গুলি

অনলাইন ডেস্ক : প্রতিভা ও সামর্থ্য অনুসারে সেভাবে রাজ করতে না পারা ফুটবলারদের একজন ব্রাজিলের তারকা মিডফিল্ডার ফিলিপে কৌতিনিয়ো। লিভারপুলে দুর্দান্ত সময় কাটিয়ে বার্সেলোনায় যোগ দেওয়ার পর থেকেই ক্রমাগত তার পতন শুরু হয়। এরপর জাতীয় দলেও জায়গা হারান। সেই কৌতিনিয়ো ব্রাজিলের স্থানীয় এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় ঘটে গুলির ঘটনা। যদিও সেটি তাদের চেয়ে কিছুটা দূরে, মাঠের বাইরে।

বর্তমানে স্বদেশি ক্লাব ভাস্কো দা গামায় খেলছেন কৌতিনিয়ো। রিও ডি জেনেইরোতে অবস্থিত ক্লাবের মাঠে অনুশীলনের ফাঁকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। একপর্যায়ে মাঠের বাইরে হঠাৎ–ই মুহুর্মুহু গুলির শব্দ আসতে থাকে। যদিও তাতে বিচলিত হননি সাবেক এই বার্সা ও লিভারপুল তারকা। কিছুটা হেসে তিনি পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।

আরও পড়ুনঃ   কমিশনের সুপারিশ বাস্তবায়নে কমিটি গঠন করা হবে : শ্রম উপদেষ্টা

গুলির শব্দ শুরু হলে রিপোর্টারদের মধ্যে কিছুটা আতঙ্কভাব তৈরি হলেও, সেটি সামলে নেন ৩২ বছর বয়সী এই সেলেসাও মিডফিল্ডার। তবে তাতে কি আর মনোযোগ ঠিক থাকে! তখনও যে ব্যাকগ্রাউন্ডে গুলির শব্দ বাজতেছিল। ভাস্কো দা গামা ক্লাবের সংশ্লিষ্টরা সংবাদমাধ্যম জানিয়েছেন, ওই এলাকায় পুলিশের নিয়মমাফিক অভিযানে এই ধরনের গুলির শব্দ স্বাভাবিক ঘটনা।

বার্সেলোনা ছেড়ে ২০২২ সালে পুরোপুরি ইংলিশ লিগের ক্লাব অ্যাস্টন ভিলায় যোগ দেন কৌতিনিয়ো। তবে ১৭ মিলিয়ন ইউরোতে ওই ক্লাবে গিয়ে তার সময়টা ফ্লপই কেটেছে। গত মৌসুমের প্রথমদিকে কেবল দুটি ম্যাচে নেমেছিলেন বদলি খেলোয়াড় হিসেবে। এরপর মৌসুমের দ্বিতীয়াংশ ধারে (লোন) কাটান কাতারের আল-দুহাইল ক্লাবে। যেখানে ২৩ ম্যাচে ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেন কৌতিনিয়ো।

আরও পড়ুনঃ   শেষ পাতা

এ ছাড়া অ্যাস্টন ভিলায় সময়টা উপভোগ্য ছিল না এই সেলেসাও তারকার জন্য। ৪৩ ম্যাচে মোটে ৬ গোল করেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর আগে কৌতিনিয়োর জন্য সবচেয়ে সুসময় ছিল লিভারপুলে। অলরেডদের হয়ে তিনি ২০১ ম্যাচে ৫৪ গোলের পাশাপাশি করেন ৪৪ অ্যাসিস্ট। সেই ফর্ম দেখেই ২০১৮ সালে বার্সেলোনা কৌতিনিয়োকে তৎকালীন রেকর্ডমূল্য ১৪২ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ায়। তবে ৪ বছরের ইনজুরিপ্রবণ সময়ে তিনি ন্যু ক্যাম্পে হতাশাই উপহার দিয়েছেন। শৈশবের ক্লাব ভাস্কোই তার বর্তমান ঠিকানা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

উদ্বোধনী দিনে কৃষক কার্ডের প্রণোদনা পাচ্ছেন ১ লাখ ১০ হাজার ৩৬৪ জন কৃষক

বিক্ষোভের মুখে যারা পালিয়ে যায় তারা আবার ফিরে এসে কখনো রাজনীতি করতে পারে না : এমপি বাবুল

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

১০

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১১

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

১২

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

১৩

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

১৪

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

১৫

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

১৬

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১৭

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১৮

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১৯

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

২০

Design & Developed by: BD IT HOST