১৬ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘অস্ত্রোপচার নয়, স্বাভাবিকভাবেই আমার পরিবর্তন এসেছে’

অনলাইন ডেস্ক : কৈশোর থেকেই চেহারার আকার নিয়ে নানা রকমের কটাক্ষ শুনেছেন বলিউডের অভিনেত্রী অনন্যা পাণ্ডে। একটা সময় বেশি স্কিনি বা রোগা-পাতলা গড়নে থাকায় বহু মশকরার শিকারও হয়েছেন তিনি। কিন্তু যখন তার মাঝে পরিবর্তন আসতে থাকে, সঙ্গে বাড়তে থাকে নিন্দুকদের তির্যক মন্তব্য।

নিন্দুকরা বলছেন, অস্ত্রোপচার করে নাকি নিতম্বের আকৃতি বৃদ্ধি করেছেন অনন্যা পাণ্ডে। এবার এমন কটাক্ষ নিয়ে খোলাখুলি জবাব দিলেন অভিনেত্রী।

কৈশোরের অভিজ্ঞতা শুনিয়ে অনন্যা বলেছেন, ‘তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটা নিয়েও মশকরা করা হত। লোকে আমাকে বলত, “আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাং-এর মতো।” কেউ আবার বলত, “তোমার চেহারাটাই দেশলাই কাঠির মতো। তোমার তো স্তন বা নিতম্ব কোনোটাই নেই।” এই সব বহু শুনেছি।’

আরও পড়ুনঃ   সর্বোচ্চ দিয়ে বন্যার্তদের পাশে থাকবেন পরীমণি

এবার বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে অনন্যার। আর তা নিয়ে এবার তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাকে। তার জবাবে অনন্যা বললেন, ‘আমি স্বাভাবিকভাবেই বড় হচ্ছি। আমার চেহারাও ভারি হচ্ছে স্বাভাবিকভাবেই। কিন্তু বলা হচ্ছে, আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করবে, দেখতে যেমনই লাগুক, কটাক্ষ শুনতেই হবে। কিছু সমালোচনা করবেই। বিশেষ করে নারীদের নিয়ে এমন মন্তব্য করা হবেই। পুরুষদের এই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না।’

আরও পড়ুনঃ   রেগে মাঝপথেই কনসার্ট ছেড়ে বেরিয়ে গেলেন মোনালি

অভিনয়ের জন্যও প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা। তারকা-সন্তান তকমা থাকার কারণে বারবার সমালোচিত হয়েছেন। কিন্তু গত কয়েকটি ছবি ও সিরিজে অভিনয় করার পর থেকে প্রশংসা পেতে শুরু করেছেন তিনি। ‘খো গায়ে হাম খাঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এ তার অভিনয় সাড়া ফেলেছিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন

১

ক্যান্সার চিকিৎসায় প্রয়োজনে স্বাস্থ্য বাজেটের সিংহভাগ ব্যয় করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

২

দেশ ও জাতির কল্যাণে ইমামদের ভূমিকা রাখতে হবে : এমপি মিলন

৩

নগরীতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ কমিশনার

৪

চুন-রঙ-ফিটকিরিতে তৈরি হচ্ছিল ‘গুড়’, ম্যাজিস্ট্রেট আসছে শুনে পালাল কর্মচারীরা

৫

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

৬

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের বাণী

৭

তৃণমূলে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী

৮

জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী

৯

ভূমিসেবায় শতভাগ স্বচ্ছতা আনার নির্দেশনা দিলেন ভূমিমন্ত্রী

১০

রাজশাহী সফরে আখচাষিদের জন্য নতুন বার্তা আনবেন প্রধানমন্ত্রী : সংসদ সদস্য মিলন

১১

নারীসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১২

নগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধের অভিযোগে গ্রেপ্তার ১৩ জন

১৩

শান্তিপূর্ণ পরিবেশে গোদাগাড়ীর ৪২টি মণ্ডপে উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব

১৪

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

১৫

নগরীতে শিশু ধর্ষণ মামলায় ১ আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড

১৬

নগরীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার ও নগদ অর্থ জব্দ

১৭

জেন্ডার, বৈচিত্র্য ও মানবাধিকার বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত

১৮

রাজশাহীর কমিউনিটি ক্লিনিক,তালা-জীর্ণতাসহ নানা সংকটে আটকে গ্রামীণ চিকিৎসাসেবা

১৯

প্রধানমন্ত্রীর সফরে রাজশাহীর উন্নয়ন আরও গতি পাবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST