১৪ মে ২০২৫
অনলাইন সংস্করণ

তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ না দিয়ে বোরো ধান মেরে ফেলার অভিযোগ

সাইদ সাজু, তানোর : রাজশাহীর তানোরে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে বোরো জমিতে সেচ (পানি) না দিয়ে ধান মেরে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে তানোর উপজেলার কামারগাঁ ইউপির গাংঘাটি আমিরপুর গ্রামের জমির মাঠে। এঘটনায় (১৪ই মে) বুধবার দুপুরে ভুক্তভোগী কৃষক কামারগাঁ ইউপির আমিরপুর গ্রামের মৃত যোতিন্দ্রনাথ প্রামানিকের পুত্র খগেন প্রামানিক বাদি হয়ে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের অপারেটর ডাংহাটি পশ্চিম পাড়া গ্রামের গনেশ মন্ডলের পুত্র খোকন মন্ডলের বিরুদ্ধে তানোর উপজেলা নির্বাহী অফিসার বরাবার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, কামারগাঁ ইউপির আমিরপুর মৌজায় জে-এল নং ২০৭, গভীর নলকূপের আওতায় ভুক্তভোগী কৃষক ১ বিঘা জমি বর্গা নিয়ে বোরো ধান চাষ করেছেন। ১ বিঘা জমির জন্য তার কাছ থেকে ২ হাজার টাকা নিয়েছেন অপারেটর। সেচ চার্জ বেশী নেয়া হচ্ছে এমন কথা বলার কারনে অপারেটর ভুক্তভোগী ওই কৃষকের জমিতে গত ১৫ দিন ধরে সেচ (পানি) দিচ্ছেন না। ফলে, ফেটে গেছে জমি মরে গেছে জমির ধান।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বিশ্ব পর্যটন দিবস উদ্যাপিত

বুধবার দুপুরে সরেজমিন ওই জমিতে গিয়ে দেয়া গেছে, সেচ (পানি) না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে একই সাথে ধানের গাছের (গোড়া থেকে আগা) পাতা পর্যন্ত মরে পাওয়ার পাশাপাশি পাতা লাল রং ধারন করেছে। ফলে, ওই ধান গুলো আর হবে না, (অল্প কয়েকদিনের মধ্যেই শীষ বের হতো)। পার্শ্বের সব গুলো জমিতে পানি রয়েছে সেই ধান গুলোর শীষ বের হতে শুরু করেছে। কিন্তু পানি সেচ না দেয়ায় বর্গাচাষী অসহায় কৃষক খগেনের জমির দান গুলো আর হবে না। ফলে, কৃষক খগেনের প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শি এলাকার কৃষকরা বলেন, অপারেটরের চাহিদামত টাকা দেয়ার বিষয়ে কেউ মুখ খুললেই সেচ ( পানি) না দিয়ে জমির ফসল নষ্ট করে দেন অপারেটর খোকন। অপারেটর এমন ঘটনা বেশ কয়েকজনের সাথে ঘটিয়েছেন বলেও নাম প্রকাশ না করার সর্তে জানান এলাকার কৃষকরা। এবিষয়ে যোগাযোগ করা হলে অপারেটর খগেন মন্ডল বলেন, খোকনের কাছে আলু চাষের সময়ের টাকা পাওয়া যাবে, সেই টাকা না দেয়ায় তার জমিতে (পানি) সেচ দেয়া বন্ধ করা হয়েছে বরে জানান তিনি।

আরও পড়ুনঃ   আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

তবে, ভুক্তভোগী কৃষক খোকন বলেন, আমার কাছে কোন টাকা পাবে না, আমি বোরো চাষের সেচ চার্জ বেশী হচ্ছে শুধু মাত্র এমন কথা বলার কারনে হঠাৎ করে আমার জমিতে সেচ পানি দেয়া বন্ধ করা হয়েছে। তিনি বলেন, আমার জমিতে সেচ পানি না দেয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে, মরে গেছে জমির ধান। ফলে, তার প্রায় ২৫ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে। তানোর উপজেলা নির্বাহী অফিসার লিয়াকত সালমান বলেন, বিষয়টি জরুরী ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১০

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১১

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১২

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১৩

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৫

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৬

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৭

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৮

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৯

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

২০

Design & Developed by: BD IT HOST