১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

‘জুলাই’ শহীদ পরিবার সোসাইটির সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

অনলাইন ডেস্ক : ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটি’র সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শনিবার (১০ মে) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জামায়াত আমির ডা. শফিকুর রহমান শহীদ পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন। তিনি শহীদ পরিবারগুলোর বর্তমান সার্বিক পরিস্থিতি জানতে চান। শহীদ পরিবারের নানা সমস্যা ধৈর্য ও মনোযোগিতার সঙ্গে শুনে সান্ত্বনা দেন। তিনি তাদের মহান রবের প্রতি ভরসা করে ধৈর্য ধারণ করার পরামর্শ দেন। তাদের সমস্যাগুলো কীভাবে দূর করা যায় সে ব্যাপারে তিনি তাদের সঙ্গে আলোচনা করেন।

আরও পড়ুনঃ   সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫% আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

তিনি জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য সব সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন। জামায়াতে ইসলামী সুখে-দুঃখে সব সময় তাদের পাশে থাকবে বলেও তিনি জানান।

এসময় জামায়াত আমিরের সঙ্গে ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।

মতবিনিময় সভায় ‘জুলাই ২০২৪ শহীদ পরিবার সোসাইটির পক্ষে উপস্থিত ছিলেন গোলাম রহমান (শহীদ নাফিসের বাবা), আবুল হাসান (শহীদ শাহরিয়ার হাসান আলভির বাবা), মহিউদ্দিন (শহীদ ইয়ামিনের বাবা), রবিউল আউয়াল ভূঁইয়া (শহীদ ইমাম হাসান তায়িমের ভাই), শহিদুল ইসলাম ভূঁইয়া (শহীদ ফারহান ফাইয়াজের বাবা), নাসির উদ্দিন (শহীদ আহনাফের আব্বা), কবির হোসেন (শহীদ যাবির ইব্রাহীমের বাবা), কামাল হাওলাদার (শহীদ সিফাতের বাবা), সেলিম মাহমুদ (শহীদ সজলের ভাই), রাহাত হোসাইন (শহীদ রোহানের ভাই), আব্দুল্লাহ আল রইস (শহীদ মিরাজের ভাই), হোসেন আলী হাসান (শহীদ আরাফাতের ভাই), সোলাইমান (শহীদ মো. আতিকুর রহমানের ভাই), মো. অনিক (শহীদ মো. স্বজনের ভাই) প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

রাজশাহী স্টেশন ভাঙচুর, রেললাইনে আগুন দিল রাবি শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১০

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১১

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১২

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৩

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৪

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৫

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৬

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৭

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

১৯

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

২০

Design & Developed by: BD IT HOST