১০ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাগমারায় সরকারি রাস্তার দুই পাশের নিম গাছ মরে সয়লাব; দেখার যেন কেউ নেই

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় সরকারি রাস্তার দুই পাশের শোভা বর্ধনকারী ঔষধি নিম গাছগুলো মারা যাচ্ছে অজানা কারণে। যেন দেখার কেউ নেই। গাছগুলো যেমন রাস্তার শোভা বর্ধনকারী তেমনি পথচারীদের জন্য ছায়া প্রদানকারী। শুধু কি তাই ? ঔষধি গুণেভরা এ গাছ প্রকৃতির ডাক্তার হিসেবেও পরিচিত। মুরুব্বীরা বলতেন, একটি নিমের গাছ লাগালেন তো একটি ডাক্তার তৈরি করলেন।

সেই প্রকৃতির ডাক্তার ঔষধি গুণেভরা নিম গাছগুলো নীরবে নিভৃতে মারা যাচ্ছে, যেন কারো কোনো মাথা ব্যথা নেই।

উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যাচ্ছে, পাকা রাস্তার দুই পাশে লাগানো অসংখ্য নিম গাছগুলো দীর্ঘদিন যাবত রাস্তার শোভাবর্ধন করে আসছিল। কিন্তু অজানা কারণে নিম গাছগুলো ধীরে ধীরে সব মারা যাচ্ছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো খবর নেই।

আরও পড়ুনঃ   তাপমাত্রা নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

গতকাল সরেজমিনে এই প্রতিবেদক গিয়ে দেখেন, উপজেলার মোহনগঞ্জ হতে তাহেরপুর, মচমইল হতে মাদারিগঞ্জ, মচমইল থেকে কেশরহাট, বাইগাছা থেকে নরদাশ, হাট গাঙ্গোপাড়া হতে দামনাশ বাজার পর্যন্ত এই রাস্তা গুলোর দুই পাশে লাগানো সারি সারি অসংখ্য নিম গাছগুলো মরে সয়লাব হয়ে যাচ্ছে।

এ বিষয়ে জানতে স্থানীয় লোকজনসহ পথচারীর সাথে কথা বললে তারা জানান, ঠিক কি কারণে গাছগুলো মারা যাচ্ছে আমরা কিছুই জানিনা। গাছগুলো কেন মারা যাচ্ছে তার খোঁজ খবর জানতেও এ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো লোকজন এলাকায় আসেননি।

তাঁরা আরো বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকার চেয়ারম্যান, মেম্বারসহ বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছি কিন্তু তারা এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেননি।

আরও পড়ুনঃ   আগাম সতর্ক না করে বাঁধ খুলে দেওয়া অমানবিক: নাহিদ ইসলাম

সংশ্লিষ্ট এলাকাবাসীর দাবি, খুব দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ যেন এই গাছগুলো রক্ষার জন্য সঠিক পদক্ষেপ গ্রহণ করেন। তাছাড়া যেমন ছায়া হারাবে পথচারী, সৌন্দর্য হারাবে রাস্তা, তেমনি বিঘ্নিত হতে পারে প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। শুধু কি তাই শত শত এ গাছ গুলো হয়তো হয়ে যাবে কোনো ইট ভাটার জ্বালানি নয়তো কারো ঘরে রান্নার জ্বালানি। ক্ষতিগ্রস্ত হবে পরিবেশ আর অর্থ হারাবে বন বিভাগ। তাই এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা উচিত।

এ বিষয়ে কথা বলার জন্য রাজশাহী বন বিভাগের কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তার ফোন নাম্বারটি বন্ধ পাওয়া যায়, ফলে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১০

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১১

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১২

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৩

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৪

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৫

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৬

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৭

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৮

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৯

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

২০

Design & Developed by: BD IT HOST