১৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

শাকিবের মা হিসেবে কেমন করলেন মাহি?

অনলাইন ডেস্ক : ঢাকাই সিনেমার বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। পর্দায় সচারচর নায়িকা চরিত্রেই দেখা মিলে যার। তবে এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত ‘রাজকুমার’ সিনেমায় সম্পূর্ণ ভিন্ন এক মাহির দেখা পেল দর্শকরা।

ঈদে মুক্তিপ্রাপ্ত ১৩টি সিনেমার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল শাকিব খানের ‘রাজকুমার’ সিনেমা। বিগ বাজেটের এই ছবি একযোগে মুক্তি পেয়েছে দেশের ১২৫টি প্রেক্ষাগৃহে।

সিনেমা মুক্তির আগেই গুঞ্জন ছড়িয়েছিল, ‘রাজকুমার’-এ শাকিব খানের মায়ের চরিত্রে দেখা মিলবে চিত্রনায়িকা মাহিয়া মাহির। পুরো বিষয়টি নিয়েই বেশ ‘গোপনীয়তা’ রক্ষা করে গেছেন নির্মাতা থেকে শুরু করে অভিনয়শিল্পীরা।

মাহি কী আসলেই পর্দায় শাকিব খানের মা হিসেবে ধরা দেবেন কি না, সেই চমক প্রেক্ষাগৃহের জন্যই বাঁচিয়ে রাখতে চেয়েছিলেন নির্মাতা। সিনেমাসংশ্লিষ্টরা চেয়েছেন, দর্শক প্রেক্ষাগৃহে হাজির হয়েই এই প্রশ্নের উত্তর পেয়ে যাক।

অবশেষে ‘রাজকুমার’ সিনেমা মুক্তি পেতেই সেই প্রশ্নের উত্তর মিলল। প্রথমবারের মতো শাকিব খানের মায়ের চরিত্রে পর্দায় হাজির হয়েছেন এই নায়িকা। সিনেমার গল্প প্রকাশ না পেলেও কোনো আবেগঘন এক দৃশ্যেই শাকিবের পাশে দেখা মেলে ‘মা’ মাহিয়া মাহির।

আরও পড়ুনঃ   হানিয়ার এই গ্ল্যামারাস লুক ঝড় তুলছে নেটমাধ্যমে

‘রাজকুমার’-এ মাহির ভূমিকা কেমন ছিল, তা নিয়ে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন দর্শকেরা। কেউ কেউ মাহিকে ‘জওয়ান’ সিনেমায় শাহরুখের মা দীপিকা পাডুকোনের সঙ্গে তুলনা করেছেন।

‘জওয়ান’ সিনেমায় নির্মাতা অ্যাটলি কুমার যেমন, পর্দায় দর্শকদের জন্য বড় চমক হিসেবে শাহরুখ খানের মায়ের চরিত্রে দীপিকা পাডুকোনকে হাজির করেছিলেন, ঠিক একইভাবে শাকিব খানের সহ-অভিনেত্রী মাহি ‘রাজকুমার’-এ নায়কের মায়ের চরিত্রে হাজির হয়ে দর্শকদের চমকে দিয়েছেন।

মাহির অভিনয় প্রসঙ্গে এক দর্শক বলেন, ‘রাজকুমার’ সিনেমায় শাকিব খান ৩৬ বছর ও মাহি ৬৫ বছরের নারীর চরিত্রে অভিনয় করেছেন। নায়িকা মাহি ৬৫ বছরের একজন নারীর চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন। সিনেমার গল্প ও মাহির চরিত্র আমাদের মুগ্ধ করেছে।

অপর এক দর্শক বলেন, মাহি সিনেমার মূল চরিত্রে অভিনয় করা কোর্টনি কফির আলো কেড়ে নিয়েছেন। যেমনটা ‘জওয়ান’ সিনেমায় দীপিকা ও নয়নতারার ক্ষেত্রে ঘটেছিল। দুই সিনেমারই গল্প ভিন্ন, তবে এই একটা জায়গায় বেশ মিল রয়েছে।

আরও পড়ুনঃ   গ্রেপ্তারের ভয়ে ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু

মাহির মা হওয়ার বিষয়টা দেশের সিনেমাতে ‘ব্যতিক্রম’ ঘটনা হিসেবেও দেখছেন অনেক দর্শক। তাদের মতে, শাকিবের সঙ্গে অন্য সিনেমাতে ‘নায়িকা’ চরিত্রে অভিনয় করা মাহি, একই নায়কের বিপরীতে ‘মা’-এর চরিত্রে দারুণ অভিনয় করেছেন। ব্যতিক্রম কিছু থাকলে দর্শকরা হলমুখী হবেন। সেটাই হয়তো নির্মাতা মাথায় রেখেছেন।

 

জানা গেছে, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাজ তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘রাজকুমার’। আরশাদ আদনানের প্রযোজনা ও হিমেল আশরাফের পরিচালনায় এই ছবিতে অভিনয় করেছেন শাকিব-কফি ছাড়াও তারিক আনাম খান, এরফান মৃধা শিবলু, ডাক্তার এজাজ প্রমুখ।

ঈদের প্রথমদিন থেকেই দেশের ১২৫টির মতো সিনেমা হলে চলছে ‘রাজকুমার’। ২১২টি সিনেমা হলের মধ্যে শাকিবের এই ছবি রেকর্ড পরিমাণ রেন্টালে চারভাগের তিন ভাগ হল পেয়েছে। এতে করে রেকর্ড কয়েক কোটি টাকা বুকিং মানি (টেবিল কালেকশন) তুলেছে সিনেমাটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের অগ্রযাত্রাকে আরো বেগবান করতে সবাইকে কাজ করার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে দেওয়াল কেটে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি: ২০০ ভরি স্বর্ণ ও ২৫ লাখ টাকা লুট

বাংলা টিফিন রেস্তোরাঁয় হামলা-ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা পেল দেশের শীর্ষ চা বাগান ও প্রতিষ্ঠান

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

বরেন্দ্র সভ্যতার ইতিহাস ধারণ করে শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

নিবিড় মনিটরিংয়ে অনিন্দ্য হজ ব্যবস্থাপনা

বিজিবির বাধার মুখে ২০ জনকে ফিরিয়ে নিলো বিএসএফ

জাতিসংঘে বাংলাদেশ : রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

১০

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১১

দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

১২

রাজশাহীর বাজারে মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

১৩

আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান

১৪

জুয়া প্রতিরোধ আইন,খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে সরকার

১৫

নৃশংস হত্যকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা হবে : আসাদুল হাবিব দুলু

১৬

পাবলিক প্রসিকিউটরদের সঙ্গে আরএমপি পুলিশ কমিশনারের মতবিনিময় সভা

১৭

চার দিনের সফরে রাজশাহী আসছেন ভূমিমন্ত্রী

১৮

ম্যাচের আগেই মেসি বলেছিলেন, ‘৩-০ ব্যবধানে জিতবে আর্জেন্টিনা’

১৯

মান্দায় তিনদিন ব্যাপি ফল মেলার উদ্বোধন

২০

Design & Developed by: BD IT HOST