৭ মে ২০২৫
অনলাইন সংস্করণ

পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের ব্যাপক রদবদল, নতুন দায়িত্বে তিন অতিরিক্ত আইজিপি

অনলাইন ডেস্ক : পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল এনেছে সরকার। বুধবার (৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন পর্যায়ের ১৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে তিনজন ডিআইজিকে অতিরিক্ত আইজিপির (চলতি দায়িত্বে) পদে উন্নীত করা হয়েছে।

প্রথম প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়,

. সিআইডির নতুন প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন শিল্পাঞ্চল পুলিশের মো. ছিবগাত উল্লাহ।

. শিল্পাঞ্চল পুলিশের নতুন প্রধান হিসেবে আসছেন সিআইডির গাজী জসীম উদ্দিন।

. পুলিশ টেলিকমের দায়িত্ব পেয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি এ কে এম আওলাদ হোসেন।

. পুলিশ একাডেমি, সারদা’র নতুন প্রিন্সিপাল হয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. তাওফিক মাহবুব চৌধুরী।

আরও পড়ুনঃ   রাজশাহীতে বাউবির OSAPS-এ ডেভেলপকৃত ও সংযোজিত নতুন প্রক্রিয়ার উপর প্রশিক্ষণ কর্মশালা

এছাড়া ওই প্রজ্ঞাপনে আরও দুজন ডিআইজিকে নতুন দায়িত্বে আনা হয়েছে—

. ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিএমপির সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।

. এসপিবিএনের ডিআইজি করা হয়েছে পুলিশ সদর দপ্তরের ড. শোয়েব রিয়াজ আলমকে।

দ্বিতীয় প্রজ্ঞাপনে যাঁরা বদলি হয়েছেন:

. মো. ইকবাল: এবিপিএন-১২-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)

. একেএম মোশাররফ হোসেন মিয়াজী: বিশেষ শাখা (এসবি), অতিরিক্ত ডিআইজি

. মো. আব্দুর রাজ্জাক: রংপুর আরআরএফ, অতিরিক্ত ডিআইজি

. মোহাম্মদ হারুন-অর-রশিদ: এবিপিএন-৫ অধিনায়ক

. মো. মিজানুর রহমান ও সৈয়দা জান্নাত আরা: রংপুর পিটিসি, অতিরিক্ত ডিআইজি

আরও পড়ুনঃ   Flying Concrete

. শামীমা আক্তার: অ্যান্টি টেরোরিজম ইউনিট, অতিরিক্ত ডিআইজি

. মোহাম্মদ মোখলেছুর রহমান: খাগড়াছড়ি এবিপিএন বিশেষ ট্রেনিং সেন্টার

. এএইচএম আব্দুর রকিব: নোয়াখালী পিটিসি, অতিরিক্ত ডিআইজি

মঙ্গলবারের একটি আলাদা প্রজ্ঞাপনে আরও পাঁচ কর্মকর্তার নতুন দায়িত্ব নির্ধারণ করা হয়েছে।

. ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার হয়েছেন পুলিশের বিশেষ শাখার ডিআইজি মো. সরওয়ার।

. ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার হয়েছেন পুলিশ সদর দপ্তরের মো. আতিকুর রহমান এবং সারদা পুলিশ একাডেমির মোহাম্মদ এনামুল হক।

. হবিগঞ্জের পুলিশ সুপার হিসেবে নিয়োগ পেয়েছেন এসবি’র এএনএম সাজেদুর রহমান।

. পূর্বের আদেশ বাতিল করে পুনরায় বহাল রাখা হয়েছে ঢাকা রেঞ্জের পুলিশ সুপার আসলাম শাহজাদাকে।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ছয়টি প্রস্তাব অনুমোদন

রাজশাহী আরডিএ পার্ক ও পার্ক রেস্ট হাউজ উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

দুষ্টের দমন করে আরও নিরাপদ ও বাসযোগ্য রাজশাহী গড়ে তোলা হবে : ভূমিমন্ত্রী

এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স

জন্মসূত্রে নাগরিকত্ব বহাল রাখলেন সুপ্রিম কোর্ট, বড় ধাক্কা খেলেন ট্রাম্প

ভাঙ্গায় দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ তরুণের মৃত্যু

বিপিজেএ রাজশাহী শাখার নব-নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ

বাউবিতে ৬ষ্ঠ সমাবর্তন আয়োজনের লক্ষ্যে প্রাথমিক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ফরিদপুরে বিনামুল্যে ধান বীজ ও সার পেলো ২৮০০ জন কৃষক

৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস

১০

পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ

১১

কর বৃদ্ধি ছাড়াই রাসিকের ২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করলেন রাসিক প্রশাসক

১২

উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে রোগীর চিকিৎসাসেবা নিশ্চিত করতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

১৩

রাজধানীতে পাহাড়ি ফলের বাজার সম্প্রসারণ ও কোল্ড স্টোরেজ স্থাপনের ঘোষণা পার্বত্য সচিবের

১৪

বায়তুল মামুর জামে মসজিদের ফলক উন্মোচন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাসিক প্রশাসক

১৫

এইচএসসি পরীক্ষা: রাজশাহীর ২৭ কেন্দ্রের ২০০ গজের মধ্যে সভা-সমাবেশ নিষিদ্ধ

১৬

জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ঐতিহাসিক জয়

১৭

রুদ্ধশ্বাস ম্যাচে জাপানকে হারিয়ে শেষ ষোলোতে ব্রাজিল

১৮

ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার, পালালেন সহযোগী

১৯

বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ

২০

Design & Developed by: BD IT HOST