১৩ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরানি কমান্ডোরা

অনলাইন ডেস্ক : বিশ্বের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী থেকে দখলদার ইসরায়েলর একটি বিশালাকৃতির কার্গো জাহাজ জব্দ করেছে ইরানের চৌকস বাহিনী বিপ্লবী গার্ডের নৌ কমান্ডোরা।

ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ শনিবার (১৩ এপ্রিল) এমএসসি এআরআইইএস নামের জাহাজটি জব্দ করেন বিপ্লবী গার্ডের সেনারা।

এরআগে যুক্তরাজ্যের সেনাবাহিনী জানিয়েছিল, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের কাছে হরমুজ প্রণালীতে একটি জাহাজের নিয়ন্ত্রণ নিয়েছে অজ্ঞাত একটি দল।

ইরানের সংবাদমাধ্যমগুলোতে বলা হয়েছে, জাহাজটি জোডিয়াক মেরিটাইম শিপিং কোম্পানির। এই কোম্পানিটির মালিক হলেন দখলদার ইসরায়েলের ধনকুবের ইয়াল ওফার। জাহাজটি পর্তুগালের পতাকাবাহী ছিল বলেও জানিয়েছে সংবাদমাধ্যমগুলো।

আরও পড়ুনঃ   গাজার জিম্মিদশা থেকে মুক্তি পাচ্ছেন, কে এই কারিনা?

মধ্যপ্রাচ্যের এক সামরিক কর্মকর্তা বার্তাসংস্থা এপিকে একটি ভিডিও পাঠিয়েছেন। সেটিতে দেখা যাচ্ছে, বিপ্লবী গার্ডের কমান্ডোরা হেলিকপ্টার নিয়ে জাহাজটিতে নামছেন।

ভিডিওতে জাহাজটির এক ক্রুকে বলতে শোনা যাচ্ছে, “কেউ বাইরে যাবেন না।” পরে তিনি সবাইকে জাহাজের ব্রিজে (যেখান থেকে জাহাজ পরিচালনা ও চালানো হয়) যাওয়ার জন্য বলছেন।

ভিডিওটিতে আরও দেখা যাচ্ছে, বিপ্লবী গার্ডের এক কমান্ডো হাঁটু গেড়ে বসে অন্যদের নিরাপত্তা দিচ্ছেন। ওই সময় হেলিকপ্টার থেকে অন্য আরও কমান্ডোরা নেমে আসেন।

আরও পড়ুনঃ   অবৈধ অভিবাসী তাড়াতে নতুন বিল পাস যুক্তরাষ্ট্রে

জাহাজটি গতকাল শুক্রবার দুবাইয়ে ছিল। আজ এটি হরমুজ প্রণালীতে আসে। ওই সময় এটির ট্র্যাকিং ডাটা বন্ধ করা ছিল। নিরাপত্তার জন্য গালফ অঞ্চল দিয়ে চলাচল করা সব ইসরায়েলি জাহাজ গত কয়েকদিন ধরে ট্র্যাকিং ডাটা বন্ধ করে চলছে।

দখলদার ইসরায়েলের ওপর যে কোনো মুহূর্তে সরাসরি হামলা চালাবে ইরান। গতকাল শুক্রবার এমন সতর্কতা দেয় যুক্তরাষ্ট্র। ওই সতর্কতার একদিন পরই ইসরায়েলি জাহাজ জব্দ করল ইরানি কমান্ডোরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST