৩ মে ২০২৫
অনলাইন সংস্করণ

বাংলাদেশিদের উটের দুধ খাওয়াবেন মিষ্টি জান্নাত

অনলাইন ডেস্ক : ঢাকাই চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। অভিনয়ের বাইরেও ব্যবসায় যুক্ত এই অভিনেত্রী। এছাড়াও ব্যক্তিগত কিছু কারণে অনেকদিন ধরে ক্যামেরার বাইরেও তিনি। সামনেই আসছে তার বড় বাজেটের দুটি সিনেমা। এছাড়াও একটি ওয়েব ফিল্মের কাজও হাতে আছে তার। সেখানে একজন সাইকো কিলার হিসেবে দেখা যাবে নায়িকাকে।

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মিষ্টি জান্নাত। সেখানে উঠে আসে তার আসন্ন কাজ ও ব্যবসায়িক ব্যস্ততা নিয়ে নানা আলোচনা। তবে নায়িকা জানালেন, এবার নতুন ব্যবসা শুরু করতে যাচ্ছেন তিনি- আর সেটি উটের দুধের ব্যবসা।

আরও পড়ুনঃ   নগ্ন দৃশ্য ফাঁস নিয়ে মুখ খুললেন দক্ষিণি অভিনেত্রী

মিষ্টি জান্নাত বলেন, ‘আমি উটের দুধের চা খাই। এই দুধের ব্যবসা বাংলাদেশে শুরু করতে যাচ্ছি। খুব শিগগির লঞ্চ করব।’

কেন উটের দুধের ব্যবসা শুরু করতে চান, তারও ব্যাখ্যা দেন নায়িকা। বলেন, ‘আমি যেখানেই যাই, সেখানেই সবাই জিজ্ঞাসা করেন উটের দুধের চা কেমন লাগে? এখন থেকে আর এই প্রশ্নের মুখোমুখি হতে হবে না। কারণ তারা নিজেরাই এই দুধের স্বাদ কেমন তা জানতে পারবেন।’

আরও পড়ুনঃ   সালমানকে নিয়ে যা বললেন দিয়া মির্জা

নায়িকা জানালেন, সংযুক্ত আরব আমিরাত থেকে উটের দুধ আমদানি করবেন তিনি। মিষ্টি জান্নাতের কথায়, ‘উটের দুধ দুবাই থেকে বাংলাদেশে আমদানি করব। এই দুধ যাতে সবাই খেতে পারেন, এজন্য ২০০ মিলি. গ্রামের প্যাকেটও করা হবে।’

২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দায় ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর থেকে কাজ করে যাচ্ছেন নিয়মিত।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাসিকের ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর, রাসিকের বর্ণাঢ্য র‌্যালি

নিজের স্থান নিজেই পরিষ্কার করার মানসিকতা গড়ে তুলতে হবে : বিভাগীয় কমিশনার

যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : প্রধানমন্ত্রী

অরেঞ্জ গাউনে মুগ্ধ করলেন সাফা কবির

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পুতিন, যাচ্ছেন না তারেক রহমান

বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিলো হুথিরা

পুঠিয়ায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, আটক ৪

বাঘার পদ্মানদী থেকে বিএসএফের হাতে আটক ৫

১০

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের বহুমুখী প্রচেষ্টা অব্যহত রয়েছে : ভূমিমন্ত্রী

১১

পুঠিয়ায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল পথচারীর

১২

আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

রাজশাহীর চারঘাট থেকে সাড়ে পাঁচ কেজি গাঁজা উদ্ধার

১৪

স্বাস্থ্যমন্ত্রীর মুগদা হাসপাতাল পরিদর্শন

১৫

ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলের ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার : চিফ হুইপ

১৬

চাঁপাইনবাবগঞ্জে নদীতে পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত

১৭

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

১৮

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১৯

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০

Design & Developed by: BD IT HOST