২ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ভক্তের কমেন্ট দেখে মেজাজ হারালেন সামান্থা

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তেলেগু এবং তামিল চলচ্চিরত্রের মাধ্যমে ভক্ত-অনুরাগীদের মাঝে খ্যাতি অর্জন করেছেন। পরবর্তীতে বলিউডে অভিষেক ঘটে। সম্প্রতি এ অভিনেত্রী পডকাস্টে টেক২০- স্বাস্থ্যকর খাবার খাওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন।

এপিসোডটি অনলাইনে প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরে, একজন ভক্ত সেখানে কমেন্টে উল্লেখ করেছেন যে সামান্থা এখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস সম্পর্কে কথা বলছেন, এদিকে তিনি অতীতে অস্বাস্থ্যকর খাবার এবং পানীয় ব্র্যান্ডগুলির প্রচার করছেন।

ভক্তের কমেন্ট দেখে মেজাজ হারিয়েছেন সামান্থা। পালটা জবাবে তিনি লিখেছেন, ‘আমি অতীতে ভুল করেছি। আগে এসব বিষয়ে ভালো জানতাম না, তবে আমি এখন সমর্থন করা বন্ধ করে দিয়েছি। আমি যা প্রচার করি তাই নিজের জীবনে অনুশীলনে বিশ্বাসী।’

আরও পড়ুনঃ   আবারও চিরকুট ব্যান্ডে ভাঙন

এ অভিনেত্রী আরও লিখেছেন, ‘আমি কতটা শিখেছি তা বিবেচনা করেন। এখন এমন জিনিস গুলো দেখা কঠিন যা আমি আগে হয়ত জানতাম না। আমার পছন্দের খাবার বা ব্র্যান্ড যাই হোক না কেন, আমার পুরো নীতি এখন একটি স্বাস্থ্যকর জীবনের উপর’।

সামান্থা মায়োসাইটিস রোগে আক্রান্ত। এটি একটি বিরল অটো ইমিউন রোগ যার ফলে পেশীতে প্রদাহ বা ঘায়ের সৃষ্টি হয়। তিনি গত বছর তার স্বাস্থ্যের দিকে মনোনিবেশ করার জন্য কাজ থেকে ছয় মাসের বিরতি নিয়েছিলেন।

আরও পড়ুনঃ   কলকাতায় শুটিংয়ে কাজল, নতুন সিনেমার নাম ‘মা’

উল্লেখ্য, আমেরিকা থেকে ফিরে সম্প্রতি বেঙ্গালুরুতে ফের হাসপাতালে ভর্তি হতে হয় এ অভিনেত্রীকে। চিকিৎসার পরবর্তী পর্যায়ের জন্য দক্ষিণ কোরিয়া পাড়ি দিতে পারেন তিনি।

তার মধ্যেই বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে একটি রোম্যান্টিক তেলুগু ছবির করার কথা ছিল। তার শুটিংও খুব তাড়াতাড়ি শেষ করবেন বলে জানিয়েছিলেন সামান্থা।

এদিকে অ্যামাজন প্রাইম সিরিজ ‘সিটাডেল’-এর বরুণ ধাওয়ানের বিপরীতে থাকছেন সামান্থা। নির্মাতারা জানিয়েছেন এবার ভারতেও তৈরি হবে ‘সিটাডেল’ আর তা শুধু ভারত নয়, একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে যাবে ‘সিটাডেল’।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পূজার ছুটিতে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় মারা গেলেন পুলিশ সদস্য

১

বাঘায় জামায়াতের যুব বিভাগের নৌভ্রমণ

২

শারদীয় আমেজে মুগ্ধতা ছড়ালেন জয়া

৩

সৌদির হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে যুবকের মৃত্যুদণ্ড কার্যকর

৪

৪র্থ রাজশাহী মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত

৫

নেত্রকোণায় শারদীয় দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ পুলিশ সুপারের

৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

৭

সর্বোচ্চ সংখ্যক পূজামণ্ডপ, সর্বোচ্চ অর্থ বরাদ্দ এবং ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদ্যাপিত হচ্ছে : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

বাঘায় বালুমহালে এসিল্যান্ডের অভিযান, দুইজনকে ২ লাখ টাকা জরিমানা

৯

বাগমারার বিভিন্ন মন্দির পরিদর্শন করলেন রাজশাহী পুলিশ সুপার

১০

বড়াইগ্রামে ৭ লাখ টাকার জাল নোটসহ গ্রেপ্তার ১

১১

নিয়ামতপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

১২

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময়

১৩

বাঘায় পেশাদার মাদক ব্যবসায়ি ও একাধিক মামলার আসামি সুলতান গ্রেপ্তার

১৪

বাগমারায় মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড

১৫

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া টাকা উদ্ধার

১৬

কয়েরদাঁড়া খ্রিস্টান পাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন

১৭

নিয়ামতপুরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান

১৮

দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান

১৯

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

২০

Design & Developed by: BD IT HOST